1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
Title :
কুমিল্লা নগরীর কাটাবিলে স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় ১২ জনের বিরুদ্ধে মামলা ঢাকায় সাইবার নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক সংলাপ শুরু, ফিনিক্স সামিট ২০২৬ উদ্বোধন অবশেষে শাহজালালের মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে ১২ সদস্যের কমিটি আম মৌসুমে শনিবারও খোলা থাকবে রাজশাহীর আম বাজারসংলগ্ন ব্যাংক শাখা প্রিপেইড মিটার গ্রাহকদের মিটার আপডেটের নির্দেশ বিদ্যুৎ বিভাগের চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ৬ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস লভ্যাংশ ঘোষণা করেছে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স ২০২৫ সালের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি ইসলামিক ফাইন্যান্স অপহরণ ও মুক্তিপণ আদায়ের দায়ে ফতুল্লা থানা কৃষকদলের আহ্বায়ক জুয়েল আরমানকে আইনের আওতায় এনে বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

কপ ২৮ গ্লোবাল ক্লাইমেট অ্যাকশন গ্যালারিতে স্থান পেল ডর্‌প

  • আপডেট : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩, ৩.৫০ পিএম
  • ৩১১ Time View

নিজস্ব প্রতিবেদকঃ জাতিসংঘের জলবায়ু বিষয়ক শীর্ষ সম্মেলন কনফারেন্স অব দ্য পার্টিজ (কপ)-২৮ বা বিশ্ব জলবায়ু সম্মেলন ২০২৩ এ যোগ দিয়েছে ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুরাল পুয়র-ডর্‌প।

৩০ নভেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হওয়া জাতিসংঘের জলবায়ু বিষয়ক শীর্ষ সম্মেলন কপের ২৮তম সম্মেলন ১৩ দিন ব্যাপী এই শীর্ষ সম্মেলন ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে।

ডর্‌প এর পক্ষ থেকে মোহাম্মদ যোবায়ের হাসান, উপ-নির্বাহী পরিচালক, শনিবার (৯ ডিসেম্বর ২০২৩) গ্লোবাল ক্লাইমেট অ্যাকশন ফটোগ্যালারী পরিদর্শন করেন। এই গ্যালারীতে ডরপ্ এর দুটো ছবি প্রদর্শনীতে স্থান পেয়েছে।

বিশ্ব জলবায়ু সম্মেলনে আমন্ত্রিত দক্ষিণ এশীয় প্রতিনিধিদলের অংশ হিসেবে গর্বিত ডর্‌প। দরিদ্র দেশগুলোর জন্য জলবায়ু বিপর্যয় তহবিল গঠন করাকে ডর্‌প একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে দেখছে।

“আশা করা হচ্ছে, ছোট ছোট অনুদানেই এক সময় অনেক বড় তহবিল গড়ে উঠবে। ইতোমধ্যে বেশ কিছু দেশ অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে,” বলে একটি সেশনে মন্তব্য করেন জনাব যোবায়ের হাসান।

কপ-২৮ সম্মেলনের আয়োজক দেশ সংযুক্ত আরব আমিরাত এক হাজার লাখ ডলার, জার্মানি এক হাজার লাখ ডলার, ব্রিটেন কমপক্ষে ৫১০ লাখ ডলার, মার্কিন যুক্তরাষ্ট্র ১৭৫ লাখ ডলার এবং জাপান ১০০ লাখ ডলার অনুদান দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

এ বছরের সম্মেলনে বিশ্বের ১৯৮ দেশ ও অঞ্চলের ৮৪ হাজারের বেশি প্রতিনিধি, বিশেষজ্ঞ, সাংবাদিক ও অধিকারকর্মী যোগ দেওয়ার কথা রয়েছে।

ইতোমধ্যে সম্মেলনে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ২২ দেশ কার্বন নিঃসরণ কমানোর প্রতিশ্রুতি দিয়েছে।

তাদের ভাষ্য, ২০৫০ সালের মধ্যে পারমাণবিক বিদ্যুতের কার্যক্রম বর্তমানের চেয়ে তিনগুণ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com