সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
প্রাইম ব্যাংকের লভ্যাংশ ঘোষণা, ২৫% ক্যাশ ও ৫% স্টক সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইতে দরপতনের শীর্ষে নিউ লাইন ক্লোথিংস সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে আরএফএল সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইতে লেনদেনের শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ ন্যাশনাল ব্যাংকের পরিচালক হলেন তাবিথ আউয়াল ও নাজনীন আহমেদ কালিয়ার যোগানিয়া আশ্রয়ন প্রকল্পের ৪০টি ঘর সংস্কারের দাবি স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এ মাসব্যাপী আর্থিক অন্তর্ভুক্তি ও গ্রাহক সম্পৃক্তি ক্যাম্পেইন-এর উদ্বোধন এই প্রথম রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে আধুনিক চোখের অস্ত্রোপচার কার্যক্রম উদ্বোধন করেন কৃষিবিদ কাজল তালুকদার নগরকান্দায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত – ১০ সুনামগঞ্জের মান্নারগাঁওয়ে দখলীয় ভূমি জবর দখলের পাঁয়তারা

নওগাঁয় ভাইয়ের হাতে ভাই হত্যার আসামী র‌্যাবের অভিযানে গ্রেফতার

মোহাম্মদ আলী স্বপন
  • আপডেট : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ৩৫১ Time View

নিজস্ব প্রতিনিধি: নওগাঁয় মেজ ভাইয়ের হাতে ছোট ভাই হত্যা মামলার আসামী রাজুকে জেলার বদলগাছী উপজেলার দরিয়াপুর এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

জানা যায়, গোপণ তথ্যের ভিত্তিতে, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে ০৯ ডিসেম্বর (শনিবার) ভোর ০৫:৩০ ঘটিকায় নওগাঁ জেলার বদলগাছী থানাধীন দরিয়াপুর এলাকা হতে মেজ ভাইয়ের হাতে ছোট ভাই হত্যা মামলার আসামী মোঃ রাজু হোসেন (২৯), পিতা-মৃত বেলাল হোসেন, সাং-দরিয়াপুর, থানা-বদলগাছী, জেলা-নওগাঁ কে গ্রেফতার করা হয়।

মামলার বিবরণে জানা যায়, গত ০৬ ডিসেম্বর ২০২৩ বিকেলে বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নের দরিয়াপুর গ্রামের মৃত বেলাল হোসেনের ছেলে সাজু ও রাজু নামে আপন দুই ভাইয়ের মধ্যে মোটরসাইকেল কেনা নিয়ে তর্ক শুরু হয়। তর্কের এক পর্যায়ে মেজো ভাই রাজু ছোট ভাই সাজুকে উদ্দেশ্য করে ইট ছুঁড়ে মারলে এতে সাজু আহত হয়। আশংকাজনক অবস্থায় সাজুকে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে তিনি মারা গেছেন বলে চিকিৎসক জানান ।

এ ঘটনায় বদলগাছী থানায় একটি হত্যা মামলা রুজু হয়। মামলা রুজু হওয়ার পর থেকে র‌্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল আসামী রাজু এর গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। শনিবার ভোর ০৫.৩০ ঘটিকায় বিশেষ অভিযান পরিচালনা করে তথ্য প্রযুক্তির সহায়তায় নওগাঁ জেলার বদলগাছী উপজেলার দরিয়াপুর এলাকায় নিজ বাড়ী থেকে আসামী রাজু কে গ্রেফতার করে।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে বদলগাছী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS