1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

দিনাজপুরে নিয়োগ পরীক্ষায় জালিয়াত চক্রের ২ সদস্য গ্রেপ্তার

  • আপডেট : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩, ১২.৩০ পিএম
  • ১০৩৮ Time View

নিজস্ব প্রতিনিধিঃ দিনাজপুরের পার্বতীপুরে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াত চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে শহরের নতুন বাজার সিঙ্গার মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার পার্বতীপুর থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন।

গ্রেপ্তাররা হলো নিলফামারীর জলঢাকা উপজেলার কিশমতপ্রতা বটতলা এলাকার আমির আলীর ছেলে সম্রাট মিয়া (২৯) এবং একই এলাকার মোবারক হোসাইনের ছেলে আবুল কালাম আজাদ (২০)। সম্রাট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আবুল কালাম সৈয়দপুরে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সিপাহি পদে কর্মরত।

অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন জানান, বুধবার রাতে গোপন সাংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিঙ্গার মোড় থেকে দু’জনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে প্রাথমিক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির কাজে ব্যবহৃত ৯টি ব্লুটুথ ডিভাইস, ৯টি মাইক স্পাই এয়ারফোন, তিনটি মোবাইল ফোন, স্পাই এয়ারফোনে ব্যবহৃত ব্যাটারি ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

পুলিশের এ কর্মকর্তা জানান, শুক্রবার প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় এসব ডিভাইস ব্যবহার করে পরীক্ষার্থীদের অসদুপায় অবলম্বনের সুযোগ করে দেওয়ার প্রস্তুতি ছিল। প্রার্থীভেদে এসব ডিভাইস এক লাখ থেকে তিন লাখ টাকায় বিক্রি করত প্রতারক চক্রের সদস্যরা।

সংবাদ সম্মেলনে পার্বতীপুর মডেল থানার ওসি আবুল হাসনাত খান, পরিদর্শক (তদন্ত) হাফিজ মো. রায়হানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com