1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

কীভাবে শেষ হবে যুদ্ধ, জানাল ইসরাইল

  • আপডেট : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩, ১২.২২ পিএম
  • ২৯৫ Time View

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দুই মাসের বেশি সময় ধরে হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। তাদের হামলায় গাজায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ১৭ হাজার ছাড়িয়েছে। ইসরাইলের এই আগ্রাসনের জেরে বিশ্বজুড়ে বাড়ছে ক্ষোভ। এছাড়া স্থায়ী যুদ্ধবিরতি কার্যকরের জন্য আন্তর্জাতিক চাপও বাড়ছে।

তবে ইসরাইল বলছে, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের আত্মসমর্পণের মাধ্যমে গাজায় চলমান যুদ্ধ শেষ হবে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, হামাস নেতাদের আত্মসমর্পণ এবং জিম্মিদের ফেরত দেয়ার মাধ্যমে গাজা উপত্যকায় ইসরাইলের যুদ্ধ শেষ হবে বলে ইসরাইলের একজন মুখপাত্র জানিয়েছেন।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মুখপাত্র ওফির গেন্ডেলম্যান  সাংবাদিকদের বলেন,

হামাস নেতারা ইসরাইলি সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করার শর্তে গাজার যুদ্ধ শেষ হতে পারে এবং বন্দিদের (গাজা থেকে) ফিরিয়ে দিতে হবে।

ইসরাইলি মুখপাত্র আরও বলেন, ইসরাইলের সেনাবাহিনী দক্ষিণ গাজা উপত্যকায় অগ্রসর হচ্ছে। তার দাবি, ‘আমাদের বাহিনী (গাজার হামাস নেতা) ইয়াহিয়া সিনওয়ারের (খান ইউনিসের) বাড়ি ঘেরাও করেছে এবং আমাদের লক্ষ্য হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব তাকে গ্রেফতার করা।’

গেন্ডেলম্যান গাজায় যুদ্ধবিরতির জন্য জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের আহ্বানও প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, ‘এখন যুদ্ধবিরতির এই আহ্বান গাজায় হামাসকে ক্ষমতায় রাখার আহ্বানের সমতুল্য। আমরা এটিকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করি।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com