1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
Title :
Financial Statements of IFIC Bank PLC. সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে মুন্নু সিরামিক সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে মুন্নু সিরামিক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ব্র্যাক ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে উত্তরা ব্যাংক সাউথইস্ট ব্যাংক পিএলসি চুয়াডাঙ্গা শাখায় বিদায় ও বরণ জহির হাসানকে বিদায়, নতুন শাখা প্রধান হিসেবে যোগ দিলেন শেখ তারিকুল ইসলাম ভিভোর সেরা ডিলে ঈদের সেরা আনন্দ দেশের সর্ববৃহৎ আইকনিক অফিস ভবন নির্মাণে ৩ পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি স্বাক্ষর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি, সরকারের প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ, বিরোধীদলীয় নেতা ও উপনেতা এবং চিফ হুইপ বরাবর ইসলামী সমাজের আমীর সাহেবের চিঠি প্রদান

ভিটামিন ডি কমলে বাড়ে যেসব স্বাস্থ্যঝুঁকি

  • আপডেট : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩, ৫.৩৯ পিএম
  • ৩৩৩ Time View

ইদানীং ভিটামিন ডি’র অভাবে ভুগছেন অধিকাংশ মানুষ। রোদের আলো লাগলেও যেন শরীরে ভিটামিন ডি’র মাত্রা অনেক কম। এই ঘাটতিতে হতে অনেক রোগ। যা আপনাকে চলাফেরায় কিংবা জীবন-যাপনে ক্ষতিগ্রস্ত করবে।

নিয়মিত দুধ খাওয়া হলে ভিটামিন ডি ঠিক থাকে। শুধু নিরামিষ খেলে এর মাত্রা বাড়ে না। এর প্রধান উৎসতো সূর্যালোকের সংস্পর্শ এটাতো বলার বাইরে।

তাছাড়া সামুদ্রিক মাছ, দুধ, ডিমের কুসুম, মাছের যকৃতের তেলেও ভিটামিন ডি পাওয়া যায়।

ভিটামিন ডি কমে গেলে বাড়ে যেসব স্বাস্থ্যঝুঁকি জেনে নিন সেগুলো-

১. ভিটামিন ডি কমে গেলে অস্টিওপরোসিস এবং ফ্র্যাকচার হতে পারে। কারণ এর ফলে হাড়ের ঘনত্ব কমে যায়। সিঁড়িতে উঠতে কষ্ট হয় ভিটামিন ডি কমলে।

২. যদি দেখেন মেঝেতে চুল পড়ে ভরে যাচ্ছে কিংবা চিরুনিতে আর জায়গা নেই। তাহলে বুঝতে হবে ভিটামিন ডি এর ঘাটতি হয়েছে শরীরে।

৩. সারাদিন ক্লান্ত লাগলে এবং শরীরে ব্যথা বাড়লে ধরে নেবেন ভিটামিন ডি’র ঘাটতি। এমনকি বিষণ্ণতা বা মন খারাপও ভিটামিন ডি এর অভাবে হতে পারে।

৪. ভিটামিন ডি এর অভাবে শিশুদের রিকেট হতে পারে। এটি হলে হাড় নরম হয়ে যায়। অনেকসময় হাড় বাঁকাও হয়ে যেতে পারে। মাথার খুলি বড় হয়ে যেতে পারে।

৫. তবে প্রাপ্তবয়স্কদের মধ্যে ভিটামিন ডি-এর গুরুতর অভাব অস্টিওম্যালাসিয়ার মতো সমস্যার কারণ হতে পারে।

৬.  শরীরের এনার্জি লেভেল কমতে শুরু করে এই ভিটামিনের অভাবে, অল্প কাজ করেও লাগতে পারে ক্লান্ত।

বিশেষজ্ঞরা বলছেন, ভিটামিন ডি আসলে একটি স্টেরয়েড হরমোন যা শরীরে প্রোটিন তৈরিতে নিয়ন্ত্রণকারীর ভূমিকায় থাকে এবং এর ঘাটতি হলে শিশু থেকে বয়স্ক – সবারই নানা সমস্যা দেখা দিতে পারে।

মার্কিন ইনস্টিটিউট অব মেডিসিনের পরামর্শ অনুযায়ী, গড়ে দৈনিক ১০-২০ মাইক্রোগ্রামের ভিটামিন ডি খাওয়া প্রয়োজন আমাদের। সূর্যালোক থাকে আমরা ভিটামিন ডি পেতে পারি সহজেই। তবে কিছু খাবার আছে যা থেকে আমরা ভিটামিন ডি এবং ক্যালসিয়ামে প্রচুর পরিমাণে পেতে পারি। যেমন টুনা মাছ ও স্যামন মাছ, ডিমের কুসুম, দই ও দুগ্ধজাত খাবার, মাশরুম, সিরিয়াল, কমলার রস, পনির ইত্যাদি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com