1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
Title :
২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করমুক্ত, ৪ কোটি পর্যন্ত কর দশমিক ৫% বিদেশি শেয়ারহোল্ডারদের লভ্যাংশ ৩০ দিনের মধ্যে পাঠানোর নির্দেশ বিএসইসির আইপিও ছাড়াই শেয়ারবাজারে তালিকাভুক্তির সুযোগ, ডাইরেক্ট লিস্টিং রুলসের খসড়া অনুমোদন উত্তরবঙ্গের কৃষি উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের সাথে এবি ব্যাংকের চুক্তি স্বাক্ষর আগামী দিনে কৃষিপণ্যই হবে দেশের প্রধান রপ্তানিযোগ্য পণ্য :কুমিল্লায় কৃষিমন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আইসিবিতে কেক কাটা অনুষ্ঠান কুমিল্লায় একদিনে ৫৭ মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার-৫০ ৭ সেপ্টেম্বর থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতের মূল টাকা ফেরত ন্যাশনাল হাউজিংয়ের ক্রেডিট রেটিং প্রকাশ ভালো কোম্পানি ও নতুন আইপিও টানতে লিস্টিং ফিতে বড় ছাড় ডিএসইর

জিডিপি প্রবৃদ্ধির হার কমাচ্ছে সরকার

  • আপডেট : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩, ১০.২৬ এএম
  • ২৯০ Time View

চলতি ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার ৭ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে ৬ দশমিক ৫ শতাংশ করা হচ্ছে। আর মূল্যস্ফীতির বার্ষিক লক্ষ্যমাত্রা ৬ শতাংশ থেকে বাড়িয়ে করা হচ্ছে ৭ দশমিক ৫ শতাংশ।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত আর্থিক, মুদ্রা ও বিনিময় হার-সংক্রান্ত কো-অর্ডিনেশন কাউন্সিল ও সম্পদ ব্যবস্থাপনা কমিটির বৈঠকে এসব বিষয়ে সিদ্ধান্ত হয়।

বৈঠকে অংশ নেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম, অর্থসচিব খায়েরুজ্জামান মজুমদার, বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী, পরিকল্পনাসচিব সত্যজিৎ কর্মকার প্রমুখ ।

চলতি অর্থবছরের বাজেটের আকার ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। সংশোধিত বাজেটে তা কমিয়ে ৭ লাখ ১০ হাজার কোটি টাকা করা হচ্ছে। মূল বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) বাজেট বরাদ্দ ছিল যেখানে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা, কমিয়ে তা ২ লাখ ৪৫ হাজার কোটি টাকা করা হচ্ছে।

জানা গেছে, অনুদান ছাড়া চলতি অর্থবছরে বাজেট ঘাটতি ধরা হয়েছিল ২ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। সংশোধিত বাজেটে এ ঘাটতি ধরা হচ্ছে ২ লাখ ৪০ হাজার কোটি টাকা।

সূত্রগুলো জানায়, বৈঠকে রাজস্ব আয়ের নিম্নগতি নিয়ে আলোচনা হয়েছে। চলতি অর্থবছরের চার মাসেই রাজস্ব কম আদায় হয়েছে ১২ হাজার কোটি টাকা। এনবিআরের পক্ষ থেকে এ সময়ে রাজস্ব আয় বৃদ্ধির বাস্তবসম্মত কোনো কৌশল বৈঠকে উপস্থাপিত হয়নি। এ ছাড়া সার্বিক রপ্তানি আয় ও প্রবাসী আয় কমে যাওয়া, ডলার–সংকট, আমদানি কমে যাওয়া ইত্যাদি নিয়ে আলোচনা হয় বৈঠকে।

আগামী বাজেটের আকার নিয়েও সভায় আলোচনা হয় বলে জানা গেছে। দায়িত্বশীল একটি সূত্র জানায়, আগামী ২০২৪-২৫ অর্থবছরের বাজেটের আকার আট লাখ কোটি টাকার বেশি করার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com