1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
Title :
মাধবপুরে বিয়ের আশ্বাসে ৫ মাসের অন্তঃসত্ত্বা প্রেমিকা, বাচ্চা নষ্ট করতে হুমকি প্রেমিকের নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে রিয়েলমি সি১০০এক্স নিয়ে এলো সুবিশাল ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি কার্যালয় দখল ও পাল্টা দাবিতে ৩ কমিটির লড়াই; মধুপুর বাস মিনিবাস মালিক সমিতির গৃহযুদ্ধ চরমে! এসএসসি-সমমানের ফলে কমল পাসের হার, জিপিএ-৫ও কমেছে এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ দেশের তিন গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ব্যাংক হিসেবে সম্মিলিত ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে ফার্স্ট সিকিউরিটি চার সংকটাপন্ন এনবিএফআইয়ে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক এসএসসিতে সিলেটে পাসের হার ৫৮.৩৩, জিপিএ-৫ পয়েছে ৩৮৩৬ হরিপুরে সার সংকট আর কতদিন লাইনে দাঁড়িয়ে কৃষকে সার কিনতে হবে ?

৪ মাসে বাণিজ্য ঘাটতি কমেছে ৬০ শতাংশ

  • আপডেট : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩, ৯.০৯ পিএম
  • ২৬৯ Time View

ডলার সংকটের কারণে আমদানিতে লাগাম টানছে বাংলাদেশ ব্যাংক। নেওয়া হচ্ছে নানা পদক্ষেপ। সরকার ও বাংলাদেশ ব্যাংকের নেওয়া পদক্ষেপে সুফলও মিলছে। এখন আমদানি ব্যয় কমে আসার পাশাপাশি বাণিজ্য ঘাটতিও বেশ খানিকটা কমেছে। চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) বাণিজ্য ঘাটতি কমেছে ৬০ শতাংশের বেশি। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত বৈদেশিক লেনদেনের চলতি হিসাবের ভারসাম্যের হালনাগাদ তথ্যে এ চিত্র উঠে এসেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনায় দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম চার (জুলাই-অক্টোবর) মাসে পণ্য বাণিজ্যে সার্বিক ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৩৮০ কোটি ৯০ লাখ ডলার। যা গত ২০২২-২৩ অর্থবছরের একই সময়ের (প্রথম চার মাস) চেয়ে ৬০ দশমিক ৪২ শতাংশ কম। ২০২২-২৩ অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে বাণিজ্য ঘাটতির পরিমাণ ছিল ৯৬২ কোটি ৪০ লাখ ডলার।

চলতি অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে মোট দুই হাজার ২৬ কোটি ৯০ লাখ ডলারের বিভিন্ন ধরনের পণ্য আমদানি করেছেন বাংলাদেশের উদ্যোক্তারা। যেটি গত ২০২২-২৩ অর্থ বছরের একই সময়ের চেয়ে ২০ দশমিক ৫৪ শতাংশ কম। গত অর্থবছরের চার মাসে ২৫ দশমিক ৫১ বিলিয়ন ডলারের পণ্য আমদানি হয়েছিল।

চলতি অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে বিভিন্ন পণ্য রপ্তানি করে ১ হাজার ৬৪৬ কোটি ডলার আয় করে দেশ। এটি গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৩ দশমিক ৬১ শতাংশ বেশি। গত বছরের চার মাসে পণ্য রপ্তানি থেকে ১ হাজার ৫৮৮ কোটি ডলার আয় করেছিল দেশ।

আলোচিত প্রথম চার মাসে পণ্য বাণিজ্যে সার্বিক ঘাটতির পরিমাণ কমে ৩ দশমিক ৮১ বিলিয়ন ডলারে নেমে এসেছে। এটি গত ২০২২-২৩ অর্থবছর শেষ হয়েছিল ১ হাজার ৭১৫ কোটি ডলারের বাণিজ্য ঘাটতি নিয়ে। অতীতের সব রেকর্ড ছাড়িয়ে এ ঘাটতি ৩ হাজার ৩২৫ বিলিয়ন ডলারে উঠেছিল ২০২১-২২ অর্থবছরে।

চলতি অর্থবছরের জুলাই-অক্টোবরে বৈদেশিক লেনদেনের চলতি হিসাবের ভারসাম্যে (ব্যালেন্স অব পেমেন্ট) উদ্বৃত্তের পরিমাণ দাঁড়িয়েছে ২৩ কোটি ৩০ লাখ ডলার। তিন মাস শেষে অর্থাৎ জুলাই-সেপ্টেম্বর সময়ে উদ্বৃত্তের পরিমাণ ছিল ১১২ কোটি ডলার। গত ২০২২-২৩ অর্থবছরের প্রথম চার মাসে অর্থনীতির গুরুত্ববহ এ সূচকে ঘাটতি ছিল ৪৪৯ কোটি ডলারের।

আমদানি অস্বাভাবিক বেড়ে যাওয়ায় ২০২১-২২ অর্থবছরে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে ১৮ দশমিক ৭০ বিলিয়ন ডলারের বিশাল ঘাটতি নিয়ে শেষ হয়েছিল। দেশের ইতিহাসে এর আগে কখনই ব্যালেন্স অব পেমেন্টে এত ঘাটতি দেখা যায়নি। আমদানি কমায় গত ২০২২-২৩ অর্থবছরে এ ঘাটতি ৩৩৩ কোটি ডলারে নেমে আসে। ২০২০-২১ অর্থবছরে ব্যালেন্স অব পেমেন্টে ঘাটতি ছিল ৪৫৭ বিলিয়ন ডলার।

আলোচিত (চলতি অর্থবছরের জুলাই-অক্টোবর) সময়ে সেবা খাতের বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ১৭০ কোটি ডলার। গত ২০২২-২৩ অর্থবছরের একই সময়ে এ ঘাটতি ছিল ১৩৮ কোটি ডলার। বীমা, ভ্রমণ ইত্যাদি খাতের আয় এবং ব্যয়ের হিসাব করে সেবা খাতের বাণিজ্য ঘাটতি পরিমাপ করা হয়।

আলোচিত সময়ে সামগ্রিক লেনদেন ভারসাম্যে (ওভারঅল ব্যালেন্স) ঘাটতি বেড়েছে। অর্থবছরের প্রথম তিন (জুলাই-সেপ্টেম্বর) মাসে এ সূচকে ঘাটতি ছিল ২৮৫ কোটি ডলার। এক মাস পর জুলাই-অক্টোবর সময়ে তা বেড়ে ৩৮৪ কোটি ডলারে উঠেছে। গত অর্থবছরের প্রথম চার মাস সময়ে এ ঘাটতি ছিল ৪৭০ কোটি ডলার।

চলতি অর্থবছরের প্রথম চার মাসে আর্থিক হিসাবে (ফিন্যান্সিয়াল অ্যাকাউন্ট) ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে ৩৯৬ কোটি ডলার। যেটি গত অর্থবছরের একই সময়ে এ সূচকে ১২৭ কোটি ডলার উদ্বৃত্ত ছিল। গত ২০২২-২৩ অর্থবছরে ২১৪ কোটি ডলারের ঘাটতি নিয়ে অর্থবছর শেষ হয়, ২০২১-২২ অর্থবছরে এ সূচকে ১ হাজার ৫৪৬ কোটি ডলারের বড় উদ্বৃত্ত ছিল। বিশ্বব্যাংক, এডিবিসহ অন্য দাতা দেশ ও সংস্থার কাছ থেকে ঋণ-সহায়তা পাওয়ায় ২০২১-২২ অর্থবছরে আর্থিক হিসাবে বড় উদ্বৃত্ত ছিল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com