1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
Title :
তিন মাসে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার কোটি টাকা টাকার বিপরীতে বাড়ল অধিকাংশ বৈদেশিক মুদ্রার বিনিময় হার ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণ ২০ শতাংশে নামাতে চায় বাংলাদেশ ব্যাংক তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে লংকাবাংলা ফাইন্যান্স বুড়িচংয়ে মুসলিম চানাচুর কারখানায় অভিযান, ৯০ হাজার টাকা জরিমানা বাংলাদেশে উবারের ১০ বছর পূর্তি উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৫তম সভা অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর অডিট কমিটির ১৩১তম সভা অনুষ্ঠিত কুমিল্লায় পিকআপের ধাক্কায় প্রাণ গেল অটোচালক ও যাত্রীর বিমা প্রিমিয়াম সংগ্রহে ইসলামী ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল লাইফের চুক্তি

টিকার সিরিঞ্জের উৎপাদন ক্ষমতা বাড়াতে ৫ কোটি টাকা নতুন বিনিয়োগ জেএমআইর

  • আপডেট : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১, ১০.০৯ পিএম
  • ৭৯৮ Time View

করোনাসহ অন্যান্য রোগের টিকাদানে ব্যবহারের সিরিঞ্জ উৎপাদনের ক্ষমতা বাড়াচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিক্যাল ডিভাইসেস লিমিটেড। এজন্য প্রায় সোয়া পাঁচ কোটি টাকার নতুন বিনিয়োগ করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিক্যাল ডিভাইসেস লিমিটেডের কোম্পানি সচিব মোহাম্মদ তারেক হোসেন খান। তিনি জানান, সোমবার দুপুরে ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত প্রতিষ্ঠানটির ২২৬তম পর্ষদ সভায় সিরিঞ্জের উৎপাদন ক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় যন্ত্র ও অন্যান্য আনুষঙ্গিক সামগ্রী কেনার জন্য ৬ লাখ ১৪ হাজার ৯৮৪ মার্কিন ডলার বিনিয়োগের অনুমোদন দেয়া হয়েছে। নতুন এই বিনিয়োগের অর্থ প্রতিষ্ঠানটির নিয়মিত আয় থেকে মেটানো হবে বলেও সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

মোহাম্মদ তারেক হোসেন খান আরও জানান, করোনা ভাইরাসের বিস্তারের কারণে দেশ-বিদেশে টিকাদানে ব্যবহৃত বিশেষ ধরণের অটো-ডিজেবল সিরিঞ্জ (০.৫এমএল)-এর চাহিদা বেড়ে গেছে। মূলত এ চাহিদা পূরণের লক্ষ্যেই বিনিয়োগ করছে জেএমআই সিরিঞ্জ।
আগামী দুই মাসের মধ্যে নতুন উৎপাদন ক্ষমতা যুক্ত হওয়ার আশা জানিয়ে তিনি আরও বলেন, ‘এর ফলে কেবল ০.৫এমএল অটো ডিজেবল সিরিঞ্জের উৎপাদন ক্ষমতা প্রায় ৩৩ শতাংশ বেড়ে যাবে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com