1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ ভৈরবে র‍্যাবের অভিযানে ১৩ টি হত্যা মামলার আসামি ইমন গ্রেফতার ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে চট্টগ্রামে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কমিউনিটি ব্যাংক-এর ৭ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র সাদাপাথর বন্ধ ঘোষণা সিলেটের জেলাপ্রশাসক সারওয়ার আরম প্রত্যাহার, শাহজালাল (রহ.) মাজার কর্তৃপক্ষ খুশি কালিয়ায় সায়রাত সহকারীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ করে দুঃখ প্রকাশ অভিযোগকারীর

নির্বাচন করবেন না বাইডেন!

  • আপডেট : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩, ১১.১৭ এএম
  • ২৪৩ Time View

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের এক বছরেরও কম সময় বাকি আছে। এরইমধ্যে আগামী নির্বাচনে প্রার্থী না হওয়ার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, ডোনাল্ড ট্রাম্প নির্বাচন না করলে তিনি প্রতিদ্বন্দ্বিতা নাও করতে পারেন। ডেমোক্র্যাটিক পার্টির দাতাদের সঙ্গে এক বৈঠকে এই মন্তব্য করেন বাইডেন।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) বোস্টনে নির্বাচনী তহবিল সংগ্রহের এক অনুষ্ঠানে বাইডেন ডেমোক্র্যাটিক পার্টির পরামর্শক-দাতাদের উদ্দেশে বলেন, ‘যদি রিপাবলিকান পার্টি থেকে ডোনাল্ড ট্রাম্প নির্বাচন না করেন, তাহলে আমি নির্বাচন করবো কি না, তা নিশ্চিত না। তবে আমরা তাকে জয়ী হতে দিতে পারি না।’

বিশ্লেষকরা বলছেন, মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্যে এটা পরিষ্কার যে, বাইডেন দ্বিতীয় মেয়াদে হয়তো নির্বাচন করতে চাইতেন না যদি না ট্রাম্প আবারও নির্বাচন করার সিদ্ধান্ত না নিতেন। কারণ বাইডেন বরাবরই বলে আসছেন, ট্রাম্পের কাছ থেকে দেশকে রক্ষা করার জন্য ২০২৪ সালের নির্বাচনকে তিনি গণতন্ত্রের প্রতিরক্ষা হিসেবে দেখছেন।

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ক্যাপিটল হিলের হামলা, বিগত নির্বাচনে কারচুপির চেষ্টা, দুর্নীতি ও নারী কেলেঙ্কারির একাধিক মামলা চলমান। এসব মামলায় দণ্ডিত হলে ট্রাম্প নির্বাচন করতে পারবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।

অপরদিকে, করোনা মহামারি, রাশিয়া-ইউক্রেন এবং ইসরাইল-হামাস যুদ্ধসহ নানা কারণে মার্কিন অর্থনীতিতে বিপর্যয় দেখা দেয়ায় জনপ্রিয়তা অনেকটাই কমেছে ৮১ বছর বয়সী বাইডেনের। এ অবস্থায় ২০২৪ সালের নভেম্বরে মার্কিন নির্বাচনে কে কে প্রেসিডেন্ট প্রার্থী হচ্ছেন তা নিশ্চিতভাবে জানার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com