1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
Title :
ভৈরবের যুবক ইতালিতে সড়ক দুর্ঘটনায় নিহত ন্যাশনাল ব্যাংকের চেক ডিজঅনার মামলায় সাদ মুসা গ্রুপের এমডির কারাদণ্ড কুমিল্লা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার লভ্যাংশ ঘোষণা করেছে আছিয়া সি ফুডস আওয়ামী লীগ আর গণতান্ত্রিক রাজনীতিতে ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী কমিউনিটি ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের ৮৩তম সভা অনুষ্ঠিত সাফকো স্পিনিংয়ের মালিকানা পরিবর্তনে বিক্রি হচ্ছে ৯০ লাখ শেয়ার আইএফআইসি ব্যাংক ও ড্রিম স্কয়ার রিসোর্ট এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর হুন্দাই গ্রাহকদের অটো লোন সুবিধা প্রদানে ফেয়ার টেকনোলজি লিমিটেডের সাথে ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর চুক্তি স্বাক্ষর বীরগঞ্জ সরকারি কলেজে নবীনদের বরণ

দিনাজপুরে টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

  • আপডেট : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩, ৪.১৯ পিএম
  • ১০৭৩ Time View

দিনাজপুর: দিনাজপুরে টার্মিনালে দাঁড়িয়ে থাকা যাত্রীবিহীন একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কেউ হতাহত না হলেও বাসের অনেকাংশ পুড়ে গেছে।

সোমবার (৪ ডিসেম্বর) দিনগত রাত ২টার দিকে জেলার মির্জাপুর বাস টার্মিনালে এ ঘটনা ঘটে।  

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মির্জাপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে পার্ক করে রাখা এইচ.এ.প্লাস পরিবহন (ঢাকা মেট্রো ব 15-3416) নামে একটি বাসে কে বা কারা অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। আগুন দেখতে পেয়ে কোতোয়ালি থানা ও দিনাজপুর ফায়ার সার্ভিসে খবর দেন স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভায়।  

ওই বাসের সহকারী অমল জানান, বাসটি টার্মিনালে রাখা ছিল। বাসের দরজা জানালা বন্ধ করে রাত আনুমানিক দেড়টার দিকে গাড়ি পরিষ্কার করে খাওয়ার জন্য হাইওয়ে হোটেলে যান অমল। সেখান থেকে বাসে আগুনের সংবাদ পেয়ে ছুটে আসেন তিনি।  

দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুন জানান, সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তদন্ত কার্যক্রম শুরু করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com