ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩২৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, মঙ্গলবার (০৫ ডিসেম্বর) সেন্ট্রাল ফার্মার ২৫ কোটি ৫৮ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা খুলনা প্রিন্টিংয়ের আজ ১৮ কোটি ৯৬ লাখ ৯৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৭ কোটি ৫৩ লাখ ৭২ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ফু-ওয়াং ফুডস লিমিটেড।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো- এস কে ট্রিমস, এমারেল্ড অয়েল, মুন্নু সিরামিকস, ওরিয়ন ইনফিউশন, আফতাব অটো, ইয়াকিন পলিমার এবং জি কিউ বলপেন লিমিটেড।