1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
Title :
ভৈরবের যুবক ইতালিতে সড়ক দুর্ঘটনায় নিহত ন্যাশনাল ব্যাংকের চেক ডিজঅনার মামলায় সাদ মুসা গ্রুপের এমডির কারাদণ্ড কুমিল্লা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার লভ্যাংশ ঘোষণা করেছে আছিয়া সি ফুডস আওয়ামী লীগ আর গণতান্ত্রিক রাজনীতিতে ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী কমিউনিটি ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের ৮৩তম সভা অনুষ্ঠিত সাফকো স্পিনিংয়ের মালিকানা পরিবর্তনে বিক্রি হচ্ছে ৯০ লাখ শেয়ার আইএফআইসি ব্যাংক ও ড্রিম স্কয়ার রিসোর্ট এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর হুন্দাই গ্রাহকদের অটো লোন সুবিধা প্রদানে ফেয়ার টেকনোলজি লিমিটেডের সাথে ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর চুক্তি স্বাক্ষর বীরগঞ্জ সরকারি কলেজে নবীনদের বরণ

গাইবান্ধা-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী ফারজানা রাব্বী বুবলী

  • আপডেট : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩, ১১.৪৪ এএম
  • ৩৩০ Time View

স্টাফ রিপোর্টারঃ জাতীয় সংসদের প্রয়াত ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার মেয়ে ফারজানা রাব্বী বুবলী নৌকার মনোনয়ন না পেয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। তিনি ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বপালন করছেন। 

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে ফারজানা রাব্বী বুবলী তার অনুসারীদের নিয়ে ফুলছড়ি উপজেলা শহরে মিছিল শোডাউন করে মনোনয়নপত্র জমা দেন। সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুর রহমান মনোনয়ন গ্রহণ করেন। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ, সাঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবিরসহ অনেকে।

ফারজানা রাব্বী বুবলী বলেন, বঙ্গবন্ধুর সৈনিক আমরা। আমি প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের বিরুদ্ধে যাবো না। আগামী নির্বাচনে ভোটার উপস্থিতির চ্যালেঞ্জ রয়েছে সেটাকে বিবেচনা করে প্রার্থী হওয়ার বিষয়টি ওপেন করে দেওয়ার জন্যই আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে দাড়িয়েছি। আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com