1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
Title :
রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা কুমিল্লায় লবণবাহী ট্রাকে ইয়াবার বড় চালান, উদ্বার ১ লাখ ৬০ হাজার পিছ  নবীনগরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, আহত ৩ সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি. এর ৩৮তম বার্ষিক সাধারণ সভা সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি

এডিবির সঙ্গে বাংলাদেশের শত কোটি ডলারের ঋণ চুক্তি

  • আপডেট : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩, ৪.৩৫ পিএম
  • ২০৪৭ Time View

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) সঙ্গে মোট শত কোটি ডলারের ঋণ চুক্তি করেছে বাংলাদেশ। এর আওতায় একাধিক ঋণ চুক্তিতে স্বাক্ষর করা হয়।

মঙ্গলবার (২৮ নভেম্বর) বাংলাদেশ ও এডিবির পক্ষে চুক্তির নথিতে স্বাক্ষর করেন যথাক্রমে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী ও বাংলাদেশে এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিনটিং।

উল্লেখযোগ্য চুক্তির আওতায় রয়েছে ঢাকা-উত্তর-পশ্চিম আন্তর্জাতিক সড়ক করিডর উন্নয়ন। এ খাতে বাংলাদেশ পাবে ৩০ কোটি ডলার ঋণ।

জানা গেছে, স্মার্ট মিটারিংয়ের মাধ্যমে বিদ্যুৎশক্তির দক্ষতা বাড়ানোর জন্য ২০ কোটি ডলারের ঋণ চুক্তির স্বাক্ষর হয়েছে। যা ক্লিন এনার্জি সলিউশনে রূপান্তরে বাংলাদেশকে সাহায্য করবে।

দেশীয় ভ্যাকসিন, থেরাপিউটিকস ও ডায়াগনস্টিকস স্থাপনা ও ভ্যাকসিন সরবরাহে জাতীয় নিয়ন্ত্রক সংস্থাকে শক্তিশালী করার জন্য দেবে ৩৩ কোটি ৬৫ লাখ ডলার। চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে বিশুদ্ধ পানি, স্যানিটেশন সেবার জন্য দেয়া হচ্ছে নয় কোটি ডলার।

এছাড়া বাংলাদেশের তিনটি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞান, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ও তথ্য প্রযুক্তি (আইটি) প্রোগ্রামের উন্নয়নের জন্য আরেক চুক্তিতে বাংলাদেশকে পাবে ১০ কোটি ডলার।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com