1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
Title :
নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় প্রিমিয়ার ব্যাংকের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর এম নূরুল আলম এফসিএস-এর বই ‘গভর্নেন্স, ইন্টারনাল অডিট ও কমপ্লায়েন্স’-এর মোড়ক উন্মোচন জীবননগরে যৌতুকের দাবিতে অন্তঃসত্ত্বা স্ত্রী নির্যাতনের অভিযোগ, গর্ভেই মারা গেল ৭ মাসের সন্তান আধুনিক নগর শাসনের সংকট: মশা নিয়ন্ত্রণে কাঠামোগত ব্যর্থতা, জবাবদিহির ঘাটতি ও অনিবার্য সংস্কারের প্রশ্ন হামদর্দের কনজ্যুমার শাখার আনুষ্ঠানিক উদ্বোধন অতিরিক্ত পুলিশ সুপার-সহ ৯ কর্মকর্তার বদলির আদেশ হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,২৬৫ বিদ্যুতের দাম বাড়ালো বিইআরসি, গ্রাহক পর্যায়ে বৃদ্ধি ১৬.৬৮ শতাংশ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ইয়াকিন পলিমার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে দেশ গার্মেন্টস

পাবনায় আন্ত:জেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেফতার

  • আপডেট : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩, ৪.২৭ পিএম
  • ৩৬৮ Time View

নিজস্ব প্রতিনিধি: পাবনা গোয়েন্দা পুলিশ আন্ত:জেলা ডাকাত চক্রের ১০ সদস্যকে গ্রেফতার করেছে । এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাকসহ লুন্ঠিত মালামাল।

শনিবার (২৫ নভেম্বর) দুপুরে পাবনা গোয়েন্দা পুলিশ কার্যালয়ের সামনে এক প্রেস ব্রিফিং এ এমন তথ্য জানান পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম।

তিনি বলেন, গত ৯ নভেম্বর রাতে পাবনার বেড়া উপজেলার খাষ আমিনপুর এলাকায় ফরমান সরদারকে অস্ত্রের মুখে জিম্মি করে তার মুদি দোকানে ডাকাতি করে একদল ডাকাত। এ ঘটনায় ১০ নভেম্বর আমিনপুর থানায় মামলা করেন ভুক্তভোগী ব্যবসায়ী। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় পাবনা, সিরাজগঞ্জ ও কুষ্টিয়া জেলার বিভিন্ন স্থানে অভিযান চালায় পাবনা গোয়েন্দা পুলিশ। তারা গত দুই দিনব্যাপী অভিযান চালিয়ে আন্ত:জেলা ডাকাতদলের মুল হোতা ও পরিকল্পনাকারী সেলিম হোসেনসহ চক্রের ১০ সদস্যকে গ্রেফতার করে।

এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয় ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাকসহ লুন্ঠিত বিভিন্ন মালামাল। গ্রেফতারকৃতদের বাড়ি পাবনা, সিরাজগঞ্জ, নোয়াখালী, পটুয়াখালী, ঝালকাঠি জেলায়।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, ডাকাতদলের সদস্যরা দুটি ট্রাকে করে দেশের বিভিন্ন জেলায় রাস্তার পাশে বাজার, দোকানপাটে ডাকাতি করতো। তাদের লুন্ঠিত মালামাল কেনার জন্য বিভিন্ন জেলায় রয়েছে নির্ধারিত মহাজন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন জেলায় ডাকাতি, চুরি, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com