শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
চুয়াডাঙ্গা সদরের ৮ নং ওয়ার্ড জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত দেশের মানুষের খাদ্য ও জীবন নিরাপত্তা নিশ্চিত করুন – মোমিন মেহেদী সিলেট নগরীতে হঠাৎ করে বেড়েছে মশার উপদ্রব, সিসিকের নেই কোন ভূমিকা কালিয়া উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে অর্থ লেনদেনের অভিযোগ সপ্তাহের শেষ দিনে লেনদেনে শীর্ষে ইনটেক লিমিটেড সপ্তাহের শেষ দিনে লেনদেনে শীর্ষে ওরিয়ন ইনফিউশন ব্যাংক স্থাপনার ভাড়ায় সর্বোচ্চ হার নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক আমদানির প্রকৃত মূল্য যাচাই বাধ্যতামূলক করল এনবিআর   ফেব্রুয়ারি মাসে ৪৪৮ সড়ক দুর্ঘটনায় ৪৪৭ জন নিহত আহত ১১৮১ : যাত্রী কল্যাণ সমিতি ময়মনসিংহ জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের যৌথ আয়োজনে জাতীয় পাট দিবস-২০২৬ অনুষ্ঠিত

হবিগঞ্জ মা-মেয়েকে ধর্ষণের দায়ে ২ জনের যাবজ্জীবন

লিটন পাঠান
  • আপডেট : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ৪১৭ Time View

হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জে মা-মেয়েকে ধর্ষণের দায়ে দায়ের করা মামলায় দুই জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২১-নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মোহাম্মদ জাহিদুল হক এ রায় ঘোষণা করেন। একই সাথে তাদেরকে ১ লাখ টাকা করে জরিমানা প্রদান করেন।

দন্ডপ্রাপ্তরা হল, জেলার চুনারুঘাট উপজেলার জীবদর্শন গ্রামের সফিক মিয়ার পুত্র শাকিল আহমেদ (২২) ও একই গ্রামের হুছন আলীর পুত্র সালাউদ্দিন (২০)। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর স্টেনোগ্রাফার মোঃ শিপন আহমেদ জানান আসামীরা ২০২০ সালের ২ অক্টোবর চুনারুঘাট উপজেলার।

গরমছড়ি গ্রামের আব্দুল হকের বতস ঘরে কৌশলে প্রবেশ করে তার স্ত্রী ও কন্যাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে এ ঘটনায় আব্দুল হকের কন্যা বাদী হয়ে ৪ অক্টোবর আসামীদের বিরুদ্ধে চুনারুঘাট থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। মামলায় ১০ জন স্বাক্ষীর মধ্যে ১০ জনেরই স্বাক্ষ্য গ্রহন শেষে এ রায় ঘোষণা করা হয়। রায় ঘোষণাকালে দন্ডপ্রাপ্ত আসামী সালাউদ্দিন পলাতক ছিল। রাষ্ট্রপক্ষের আইনজীবি এডভোকেট আবুল মনছুর চৌধুরী রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS