1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

ফিলিপিন্সে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

  • আপডেট : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩, ১০.৩৪ পিএম
  • ৩১৩ Time View

ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলের মিন্দানাওতে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (১৭ নভেম্বর) আঘাত হানা এই কম্পনে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানায়, ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৭। এটি ভূপৃষ্ঠ থেকে ৬০ কিলোমিটার গভীরে আঘাত হানে।

উপকূলীয় শহর গ্লানের ডিজাস্টার রেসপন্স কর্মকর্তা এঞ্জেল ডুগাডুগা বলেন, প্রাথমিকভাবে পাওয়া খবর অনুসারে, ভূমিকম্পের কারণে একজন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন অন্তত ১৮ জন।

ডুগাডুগা আরও বলেন, ভূমিকম্পে শহরের পৌরসভা ভবন এবং জিমনেসিয়ামও ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়াও শহরটি বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে।

অন্যদিকে, পার্শ্ববর্তী করোনাডাল শহরের পুলিশপ্রধান আমর মিও বলেছেন, হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, তবে কর্মকর্তারা একটি শপিং মলের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com