1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
Title :
ইমোতে প্রেম; কুমিল্লায় এসে ১৩ বছরের কিশোরী ধর্ষণের শিকার চালকের যোগসাজশে দস্যুতা, স্বর্ণ-ফোন উদ্ধার; দাউদকান্দিতে দুইজন গ্রেপ্তার নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে ৬০০ প্রতিষ্ঠান অডিটে নিচ্ছে এনবিআর

  • আপডেট : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ১১.৪৮ এএম
  • ২৮৪ Time View

সম্পূর্ণ ডিজিটাল ও স্বয়ংক্রিয় পদ্ধতিতে প্রথম দফায় অডিটের জন্য দেশের ৬০০টি বড় প্রতিষ্ঠানকে নির্বাচন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বৃহস্পতিবার (২ এপ্রিল) এনবিআরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভ্যাট অডিট নির্বাচন প্রক্রিয়াকে স্বচ্ছ ও নিরপেক্ষ করতে একটি ঝুঁকি ব্যবস্থাপনা মডিউল সফলভাবে চালু করেছে এনবিআর। ই-ভ্যাট ব্যবস্থায় সংযোজিত এই মডিউলের মাধ্যমে ২০টি ঝুঁকি সূচকের ভিত্তিতে সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে প্রতিষ্ঠান নির্বাচন কার্যক্রম শুরু হয়েছে।

এতে নির্ধারিত ঝুঁকি সূচকসমূহের গুরুত্ব অনুযায়ী মান নির্ধারণ করে স্বয়ংক্রিয়ভাবে প্রতিষ্ঠান নির্বাচন করা হয়েছে। পুরো নির্বাচন প্রক্রিয়ায় কোনো ধরনের মানবীয় হস্তক্ষেপের সুযোগ না থাকায় দীর্ঘদিনের করদাতা ও সুশীল সমাজের স্বচ্ছতার দাবি বাস্তবায়িত হয়েছে বলে জানিয়েছে এনবিআর।

এনবিআর আরো জানায়, এ পদ্ধতিতে নির্বাচিত প্রতিষ্ঠানগুলোর অডিট কার্যক্রম শেষে প্রত্যাশিত ফলাফল না পাওয়া গেলে ব্যবহৃত ঝুঁকি সূচক ও তাদের মান পুনর্বিবেচনা করা হবে।

স্বয়ংক্রিয় এই ব্যবস্থার আওতায় প্রাথমিকভাবে নির্বাচিত ৬০০ প্রতিষ্ঠানের তালিকা এনবিআরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। নির্বাচিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ৪০৫টি উৎপাদনকারী প্রতিষ্ঠান, ৯৮টি সেবাদানকারী প্রতিষ্ঠান, ৬৫টি খুচরা ও পাইকারি ব্যবসাপ্রতিষ্ঠান এবং ৩২টি আমদানিকারক ও রফতানিকারক প্রতিষ্ঠান।

এনবিআর আশা প্রকাশ করেছে, ভ্যাট অডিটে প্রতিষ্ঠান নির্বাচনের এ স্বয়ংক্রিয় ব্যবস্থা চালুর ফলে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও কার্যকারিতা বৃদ্ধি পাবে। একই সঙ্গে ভ্যাট ব্যবস্থাপনা আরো করদাতাবান্ধব হবে এবং রাজস্ব ফাঁকি প্রতিরোধেও ইতিবাচক ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com