1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

এজেন্ট ব্যাংকিংয়ে লেনদেন কমেছে ৮,৮১২ কোটি টাকা

  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩, ১০.১৩ পিএম
  • ৩৫৬ Time View

দিন দিন জনপ্রিয় হচ্ছে এজেন্ট ব্যাংকিং। গত সেপ্টেম্বর মাসে এজেন্ট ব্যাংকিংয়ের গ্রাহক বেড়েছে সোয়া দুই লাখেরও বেশি। তবে খাতটিতে লেনদেন কমেছে ৮ হাজার ৮১২ কোটি টাকার উপরে। পাশাপাশি এ মাসে আমানতের পরিমাণও কিছুটা কমেছে।

সম্প্রতি প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর মাস শেষে এজেন্ট ব্যাংকিংয়ের গ্রাহকদের আমানতের পরিমাণ ছিল ৩৪ হাজার ৫৩৩ কোটি ৪৬ লাখ টাকা। এর আগের মাসে এজেন্ট ব্যাংকিংয়ের আমানত ছিল ৩৪ হাজার ৭৭৭ কোটি ৬১ লাখ টাকা। এতে এক মাসের ব্যবধানে আমানত কমেছে ২৪৩ কোটি ১৫ লাখ টাকা।

আমানতের সঙ্গে সেপ্টেম্বর মাসে এজেন্ট ব্যাংকিংয়ের লেনদেনেও ভাটা পড়েছে। এক মাসে গ্রাহকরা ৫৯ হাজার ৩১২ কোটি ৮৭ লাখ টাকা লেনদেন করেছে। আর আগস্ট মাসে এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রাহকদের লেনদেনর পরিমাণ ছিল ৬৮ হাজার ১২৫ কোটি ২৫ লাখ টাকা। এ হিসেবে এক মাসের ব্যবধানে এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন কমেছে ৮ হাজার ৮১২ কোটি ৩৬ লাখ টাকা।

জানা গেছে, আগস্টের তুলনায় সেপ্টেম্বর মাসে এজেন্ট ব্যাংকিংয়ের গ্রাহক সংখ্যা বেড়েছে। সেপ্টেম্বরে এজেন্ট ব্যাংকিংয়ে গ্রাহক সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই কোটি ৬ লাখ ৮৩ হাজার ৬২৮ জনে। এর মধ্যে নারী গ্রাহক এক কোটি ২ লাখ ৭১ হাজার ৩৮১ জন৷ আর পুরুষ গ্রাহকের সংখ্যা এক কোটি ৯৬ হাজার ৯২৪ জন। এছাড়াও এজেন্ট ব্যাংকিংয়ে অন্যান্য হিসাব রয়েছে তিন লাখ ১৫ হাজার ৩২৩টি।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে ঋণ বিতরণ কমেছে। সেপ্টেম্বর মাসজুড়ে এর মাধ্যমে ৬৭১ কোটি ২০ লাখ টাকার ঋণ বিতরণ করা হয়েছে, যা আগের মাসের চেয়ে ১৭২ কোটি ৩৭ লাখ টাকা কম। আগস্টে এজেন্ট ব্যাংকিংয়ের গ্রাহকরা ৮৪৩ কোটি ৫৭ লাখ টাকার ঋণ পেয়েছিলেন।

এদিকে, এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে রেমিট্যান্স আহরণেও ভাটা পড়েছে। সেপ্টেম্বর মাসে ২১ হাজার ৪৪৮টি আউটলেটের মাধ্যমে দেশে প্রবাসী আয় এসেছে ১ হাজার ৬৬০ কোটি ৮১ লাখ টাকা, যা এর আগের মাসে ছিল ১ হাজার ৯৭৭ কোটি ১৮ লাখ টাকা।

এর আগে ২০১৪ সালে দেশে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম শুরু হয়। গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত বর্তমানে বিভিন্ন ব্যাংকের আউটলেটে ছড়িয়ে আছেন সাড়ে ১৫ হাজারের বেশি এজেন্ট। প্রতিনিয়তই বাড়ছে এজেন্ট ব্যাংকিংয়ের গ্রাহক সংখ্যা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com