1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সানলাইফ ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিকদার ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে পদ্মা অয়েল ডি-থ্রি টুর্নামেন্টে তারকায় ঠাসা ওয়ালটনের চোখ শিরোপায় ‘এআই পাওয়ার ট্যুরিজম, সাসটেইনেবল ডেসটিনেশন’ প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার ২০২৬ টফিতে যুক্ত হলো ১,০০০-এর বেশি নতুন কনটেন্ট ”ছয় বছরে গীতিকবি সংঘ বাংলাদেশ: কপিরাইট আন্দোলন থেকে গীতিকবিদের কল্যাণ” টেককানেক্ট ২০২৬ সংযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা আর ডিজিটাল প্রবৃদ্ধির ওপর জোর হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমারসহ নতুন পার্সোনাল কেয়ার ডিভাইস আনল শাওমি টামেক হাসপাতালে ‘স্বচ্ছ অভিযোগ বক্স’ স্থাপনের নির্দেশ প্রতিমন্ত্রীর

সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে

  • আপডেট : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩, ৫.০৩ পিএম
  • ৩৬২ Time View

নিজস্ব প্রতিবেদকঃ রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (অতিরিক্ত সচিব) শ্যামল চন্দ্র কর্মকার।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সুপারিন্টেন্ড মোঃ শাখাওয়াত হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন আরজেএফ’র নবনির্বাচিত চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম ও মহাসচিব মোঃ সেকেন্দার আলম শেখ।

মতবিনিময় সভায় প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বলেন, সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দেশের বা রাষ্ট্রের যে কোন সংকটে গণমাধ্যমকে নিরপেক্ষতার পরিচয় দিতে হবে। রাষ্ট্রের যে কোন প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করণে গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাথে আরজেএফ’র নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আরজেএফ’র ভাইস চেয়ারম্যান মাহবুব আরা দুলু, মোঃ ছিদ্দিকুর রহমান আজাদী, মোঃ নাসিম খান, যুগ্ম মহাসচিব লুৎফুন নাহার রিক্তা, অর্থ সচিব মোঃ ফারুকুল ইসলাম, সহ-অর্থ সম্পাদক আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক মোঃ শাফিউর রহমান কাজী, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ নূর আলম সিদ্দিকী মানু, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ সানোয়ার আলম সানু, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন, মহিলা সম্পাদক উর্মী রহমান, মানবাধিকার বিষয়ক সম্পাদক এম আর এ সুজন মাহমুদ, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মোঃ মাসুদ আলম, সাহিত্য বিষয়ক সম্পাদক মোঃ সাহিদুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক মুফতী মাওলানা আজীম উদ্দিন আহমেদ, তথ্য ও গবেষণা সম্পাদক নাহিদা আক্তার পপি, সহ-নারী উদ্যোক্তা বিষয়ক সম্পাদক জেসমিন নাহার, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ সাইদুর রহমান, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ আব্বাস উদ্দিন, জনকল্যাণ বিষয়ক সম্পাদক লায়ন মনোয়ারা বেগম, স্থায়ী পরিষদ সদস্য মোঃ জাহাঙ্গীর আলম, কার্যকরী সদস্য মোঃ আনিচুর রহমান হিটলু, কাজী কামরুল ইসলাম, সাধারণ পরিষদ সদস্য আজিজুর রহমান দুলাল, মোঃ ইউসুফ আলী।

এসময় আরজেএফ’র জাতীয় কাউন্সিলে নির্বাচিত ১০১ সদস্য বিশিষ্ট জাতীয় কার্যনির্বাহী কমিটির তালিকা বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ও সচিবের হাতে হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com