1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
Title :
মাধবপুরে বিয়ের আশ্বাসে ৫ মাসের অন্তঃসত্ত্বা প্রেমিকা, বাচ্চা নষ্ট করতে হুমকি প্রেমিকের নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে রিয়েলমি সি১০০এক্স নিয়ে এলো সুবিশাল ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি কার্যালয় দখল ও পাল্টা দাবিতে ৩ কমিটির লড়াই; মধুপুর বাস মিনিবাস মালিক সমিতির গৃহযুদ্ধ চরমে! এসএসসি-সমমানের ফলে কমল পাসের হার, জিপিএ-৫ও কমেছে এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ দেশের তিন গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ব্যাংক হিসেবে সম্মিলিত ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে ফার্স্ট সিকিউরিটি চার সংকটাপন্ন এনবিএফআইয়ে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক এসএসসিতে সিলেটে পাসের হার ৫৮.৩৩, জিপিএ-৫ পয়েছে ৩৮৩৬ হরিপুরে সার সংকট আর কতদিন লাইনে দাঁড়িয়ে কৃষকে সার কিনতে হবে ?

১০ দিনে রেমিট্যান্স এলো ৭৯ কোটি ডলার

  • আপডেট : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩, ১০.৩৬ পিএম
  • ২৪৬ Time View

ডলার সংকটের মধ্যে বাড়তি প্রণোদনা দেওয়ার ঘোষণা দিয়েছে ব্যাংকগুলো। এতে প্রবাসী আয়ের পরিমাণ কিছুটা বাড়তে শুরু করেছে। চলতি নভেম্বর মাসে প্রথম ১০ দিনে বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীরা ৭৯ কোটি ৪৪ লাখ ডলারের সমপরিমাণ রেমিট্যান্স পাঠিয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, ১০ দিনে প্রবাসীরা সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে। বেসরকারি ব্যাংকের মাধ্যমে প্রবাসীরা পাঠিয়েছেন ৭২ কোটি ৩২ লাখ ডলার সমপরিমাণের রেমিট্যান্স। যা ১০ দিনে প্রেরিত মোট রেমিট্যান্সের ৯১ দশমিক ০৪ শতাংশ।

রাষ্ট্রায়ত্ব ব্যাংগুলোর মাধ্যমে এই সময়ে প্রবাসীরা ৪ কোটি ৯৪ লাখ ডলার সমমূল্যের রেমিট্যান্স পাঠিয়েছেন। বিশেষায়িত দুই ব্যাংকের মাধ্যমে গত ১০ দিনে রেমিট্যান্স এসেছে ১ কোটি ৯৫ লাখ ডলার। আর দেশে কার্যরত বিদেশি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে একই সময়ে ২৪ লাখ ডলার সমপরিমাণের রেমিট্যান্স এসেছে।

বর্তমানে প্রবাসীদের আয়ে ব্যাংকে এক মার্কিন ডলারের দাম ১১০ টাকা ৫০ পয়সা। এর ওপর সরকার আড়াই শতাংশ প্রণোদনা দেয়। এখন এক ডলারে পাচ্ছে ১৩ টাকা ২৬ পয়সার কিছু বেশি। এখন এর সঙ্গে ব্যাংকগুলো দিতে পারে আরও ২ দশমিক ৫ শতাংশ বাড়‌তি দাম। ফলে রে‌মিট্যান্সের এক ডলারে ১১৬ টাকার কিছু বেশি হবে।

এছাড়া সমাপ্ত ২০২২-২৩ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছিল ২ হাজার ১৬১ কোটি ৭ লাখ ডলার। আগের ২০২১-২০২২ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছিল ২ হাজার ১০৩ কোটি ১৭ লাখ মার্কিন ডলার। এর আগে ২০২০-২১ অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণ হয়েছিল। যার পরিমাণ ছিল ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com