1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

হাতীবান্ধায় যুবদলের সড়ক অবরোধ

  • আপডেট : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩, ৭.৫৭ পিএম
  • ২৯০ Time View

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি: সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের ১ দফা দাবীতে 

বিএনপির ডাকা অবরোধ সমর্থনে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইউনুস আলী লাভলুর নেতৃত্বে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কারবালা দিঘীর পাড়ে সড়কে টায়ারে আগুন লাগিয়ে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে হাতীবান্ধা উপজেলা যুবদল।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে আটটায় উপজেলার কারবালা দিঘীর পাড় এলাকায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করে ওই অবরোধ কর্মসূচি পালন করা হয়। 

এসময় তারা লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে টায়ারে আগুন লাগিয়ে ও গাছের গুড়ি দিয়ে প্রায় ঘন্টা ব্যাপী সড়ক অবরোধ করে রাখে।

সড়ক অবরোধ কর্মসূচি শেষে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে ।

এসময় ইউনুস আলী লাভলু বলেন, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে হাতীবান্ধা উপজেলা যুবদল অবৈধ সরকারের পদত্যাগসহ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে। আগামী দিনেও সরকার পতনের আন্দোলনে হাতীবান্ধা যুবদল রাজপথে থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com