1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
Title :
কুমিল্লা নগরীর কাটাবিলে স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় ১২ জনের বিরুদ্ধে মামলা ঢাকায় সাইবার নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক সংলাপ শুরু, ফিনিক্স সামিট ২০২৬ উদ্বোধন অবশেষে শাহজালালের মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে ১২ সদস্যের কমিটি আম মৌসুমে শনিবারও খোলা থাকবে রাজশাহীর আম বাজারসংলগ্ন ব্যাংক শাখা প্রিপেইড মিটার গ্রাহকদের মিটার আপডেটের নির্দেশ বিদ্যুৎ বিভাগের চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ৬ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস লভ্যাংশ ঘোষণা করেছে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স ২০২৫ সালের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি ইসলামিক ফাইন্যান্স অপহরণ ও মুক্তিপণ আদায়ের দায়ে ফতুল্লা থানা কৃষকদলের আহ্বায়ক জুয়েল আরমানকে আইনের আওতায় এনে বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

পোশাক শ্রমিকদের চাহিদা মোতাবেক মজুরি পুনঃনির্ধারণের দাবি

  • আপডেট : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩, ৭.২৪ পিএম
  • ২৯০ Time View

নিজস্ব প্রতিবেদকঃ নিম্নতম মজুরি বোর্ডের ষষ্ঠ সভায় তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের নিম্নতম মজুরির বিষয়ে মালিকপক্ষের প্রস্তাবিত ১২ হাজার ৫০০ টাকা মজুরি চূড়ান্ত করেছে সরকার। বিকেলে বাংলাদেশ সচিবালয়ে সংবাদ সম্মেলন করে শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান বিষয়টি জানান।

উক্ত মজুরি প্রস্তাব প্রত্যাখান করে বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ বজলুর রহমান বাবলু বলেন, দেশের সকল গার্মেন্টস শ্রমিক সংগঠনগুলো ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা, ৬৫% বেসিক, ১০% ইনক্রিমেন্ট দাবি করে আসছে। এ দাবি ৪০ লাখ শ্রমিকের প্রাণের দাবি। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মাত্রাতিরিক্ত উর্ধ্বগতি বিবেচনায় নিয়ে পোশাক শ্রমিকদের মজুরি পুনঃনির্ধারণের দাবি করছি।

তিনি বলেন, ঘোষিত মজুরি অপ্রত্যাশিত ও অযৌক্তিক। এটি শ্রমিকদের সাথে তামাশা ছাড়া আর কিছুই নয়। সরকারের ঘোষিত মজুরি প্রত্যাহার করে অবিলম্বে শ্রমিকদের দাবিকে পুনঃবিবেচনা করে শ্রমিকদের বাঁচার মতো ও সামাজিক নিরাপত্তামূলক ন্যায্য মজুরি নির্ধারণ করা হোক।

বজলুর রহমান বাবলু বলেন, ঘোষিত মজুরিতে প্রকৃতপক্ষে শ্রমিকদের কোন প্রকার মজুরিই বৃদ্ধি পায়নি। প্রকারন্তরে এই ঘটনায় নিত্যপণ্যের উর্ধ্বগতি ও বাড়তি বাড়ি ভাড়া গোনার ভয়ে শ্রমিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com