1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সানলাইফ ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিকদার ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে পদ্মা অয়েল ডি-থ্রি টুর্নামেন্টে তারকায় ঠাসা ওয়ালটনের চোখ শিরোপায় ‘এআই পাওয়ার ট্যুরিজম, সাসটেইনেবল ডেসটিনেশন’ প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার ২০২৬ টফিতে যুক্ত হলো ১,০০০-এর বেশি নতুন কনটেন্ট ”ছয় বছরে গীতিকবি সংঘ বাংলাদেশ: কপিরাইট আন্দোলন থেকে গীতিকবিদের কল্যাণ” টেককানেক্ট ২০২৬ সংযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা আর ডিজিটাল প্রবৃদ্ধির ওপর জোর হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমারসহ নতুন পার্সোনাল কেয়ার ডিভাইস আনল শাওমি টামেক হাসপাতালে ‘স্বচ্ছ অভিযোগ বক্স’ স্থাপনের নির্দেশ প্রতিমন্ত্রীর

কবিতা প্রেরণা ও শক্তির উৎস

  • আপডেট : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩, ৯.১০ পিএম
  • ৪২১ Time View

নিজস্ব প্রতিবেদকঃ কবিসংসদ বাংলাদেশের স্থায়ী পরিষদের চেয়ারম্যান ও বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, কবিতা প্রেরণা ও শক্তির উৎস।  কবিতা চর্চার মাধ্যমে মানুষের মানবিক গুণাবলি বিকশিত ও প্রসারিত হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবিতা ও কবিদের খুবই ভালোবাসতেন, ফলে তিনি অসীম শক্তি ও মানবিক গুণাবলির অধিকারী হয়েছিলেন। মানবিক সমাজ প্রতিষ্ঠা করতে কবিতা ও সাহিত্য চর্চা বাড়াতে হবে। দেশীয় নান্দনিক সংস্কৃতির প্রসারে আমাদেরকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

কবিসংসদ বাংলাদেশের ২৫ বছর পূর্তি উপলক্ষে ৩ নভেম্বর শুক্রবার বিকেলে ঢাকার সেগুনবাগিচাস্থ কেন্দ্রীয় কচিকাঁচা মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, কবিরা দেশ ও জাতির ক্রান্তিকালে সর্বদা ইতিবাচক ও বলিষ্ঠ ভূমিকা পালন করে। শান্তিময় ও বাসযোগ্য সমাজ প্রতিষ্ঠা করতে কবিরা কাজ করছেন। কবিরা সর্বদা মানবতার জন্যে কাজ করে থাকেন। তিনি নতুন প্রজন্মকে  দেশীয় নান্দনিক সংস্কৃতিতে উদ্বুদ্ধ করে গড়ে তোলার আহ্বান জানান।

কবিসংসদ বাংলাদেশ ২৫ বছর পূর্তি উদযাপন পরিষদের আহ্বায়ক কবি আরিফ মঈনুদ্দিন এর সভাপতিত্বে ও সদস্য সচিব কবি তৌহিদুল ইসলাম কনকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি নাসির আহমেদ। অনুষ্ঠানের উদ্বোধন করেন কবি ইমরোজ সোহেল ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি আসাদ কাজল।

আলোচনা শেষে সংগঠনের ২৫ বছর পূর্তি উপলক্ষে কেক কাটা হয়। অনুষ্ঠানে দেশের প্রায় সকল জেলা থেকে কবি-সাহিত্যিকগণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে শতাধিক কবি স্বরচিত কবিতা পাঠ করেন।

কবিতা ও সাহিত্যঙ্গনে বিশেষ ভূমিকা রাখায় লায়ন মোঃ গনি মিয়া বাবুলসহ কয়েকজনকে ‘কবিসংসদ পুরস্কার ২০২৩’ প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com