1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

১ কোটি ৬৫ লাখ টাকায় একটি বিটকয়েন

  • আপডেট : বুধবার, ১ নভেম্বর, ২০২৩, ৫.৫১ পিএম
  • ৪২১ Time View

বড় রকমের ধসের পর আবারও ঘুরে দাঁড়িয়েছে বিটকয়েন। যে হারে বিটকয়েনের দাম বাড়ছে তাতে করে ২০২৫ সালে প্রতিটি বিটকয়েনের দাম হবে দেড় লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় ১ কোটি ৬৫ লাখ টাকা।

সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডারের প্রতিবেদনে বলা হয়েছে, বিটকয়েন বিষয়ক বিশ্লেষক প্রতিষ্ঠান বার্নস্টেইন সম্প্রতি এ সংক্রান্ত পূর্বাভাস দিয়েছে।

বার্নস্টেইন জানিয়েছে, ২০২৫ সালের মাঝামাঝি এসে বিটকয়েনের দাম বর্তমান সময়ের তুলনায় ৩৩৭ শতাংশ পর্যন্ত বেড়ে যাবে। মূলত আগামী বিশ্বে বিটকয়েনের বড় বাজার সৃষ্টি হবে। আর যে হারে দাম বাড়ছে তাতে করে বিটকয়েন মুদ্রাবাজারের অনেকখানি নিয়ন্ত্রণ করবে বলে ধারণা করছে প্রতিষ্ঠানটি।

বুধবার (১ নভেম্বর) কয়েন মার্কেট ক্যাপের পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে প্রতিটি বিটকয়েন ৩৪ হাজার ৪৭৬ ডলারে বিক্রি হচ্ছে। তবে বছরের শেষে এসে এ দাম আগের তুলনায় আরও বাড়বে বলে ধারণা করছে প্রতিষ্ঠানটি।

গ্লোবাল ডিজিটালের সিনিয়র গবেষক গৌতম চুগানি বলেন, আপনি বিটকয়েনের ওপর ভরসা রাখতে নাই পারেন। আমি নিজেও এ ধরনের ভার্চুয়াল মুদ্রার ওপর ভরসা রাখি না। কিন্তু যে হারে বিটকয়েনের দাম বাড়ছে, সেটি সবাইকে ভাবাচ্ছে। বিটকয়েন দিয়ে ব্যবসা করতে চাইলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সময়জ্ঞান। সময়ের সঙ্গে দামের সমন্বয় ঘটলে বিটকয়েনের ব্যবসার মতো লাভজনক কিছু নেই।

বিটকয়েনের দামবৃদ্ধি সম্পর্কে বার্নস্টেইনের প্রতিবেদনে বলা হয়েছে, ৪ বছর পর পর বিটকয়েনের মাইনিং অর্ধেকে নামিয়ে আনা হয়। এতে করে বাজারে বিটকয়েনের চাহিদা বাড়ে। চাহিদার এ সময়ে এসে কয়েকগুণ দামে বেড়ে যায় বিটকয়েনের। আগামী বছরের এপ্রিলে বিটকয়েনের মাইনিং অর্ধেকে নেমে আসবে। এতে ২০২৫ সালে আকাশচুম্বী দাম হবে ভার্চুয়াল এ মুদ্রাটির।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com