1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
Title :
ঢাকা দক্ষিণ সিটির রাজস্ব ও সেবা ফি আদায়ে কমিউনিটি ব্যাংকের সঙ্গে সমঝোতা টাঙ্গাইলে ‘জব ফেয়ার’ চমক, একদিনেই ২ হাজার যুবকের ভাগ্যের দুয়ার উন্মোচন! সেমস-গ্লোবালের আয়োজনে শুরু হলো চার দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ২৫তম টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশন্স ২০২৬ বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার কৃষি পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ট্রাস্ট ব্যাংক পিএলসি’র অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর বিদ্যুৎ ঘাটতি নিরসনে বাতিলকৃত ৩৭টি নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প চালু করা জনদাবি: সবুজ আন্দোলন আইএফআইসি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিলে অংশগ্রহণের চুক্তি স্বাক্ষর জুনে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ ৬ হাজার ২৮৪ কোটি টাকা ভর্তুকি মূল্যে বিক্রিতে ২ কোটি লিটার পাম অলিন ও ১০ হাজার টন ডাল কিনবে সরকার কুমিল্লায় একদিনে ৪৩টি অভিযানে ১০ হাজারের বেশি ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার-৪৭ সাড়ে তিন মাস পর ব্যাংক থেকে ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

গার্মেন্টস শ্রমিক হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের বিচারের দাবী টিইউসি’র

  • আপডেট : বুধবার, ১ নভেম্বর, ২০২৩, ৪.৩০ পিএম
  • ২৫৮ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের (টিইউসির) সভাপতি সহিদুল্লাহ চৌধুরী ও সাধারন সম্পাদক ডা.ওয়াজেদুল ইসলাম খান এক বিবৃতিতে মজুরি বৃদ্ধির দাবীতে গাজীপুরে আন্দোলনরত গার্মেন্টস শ্রমিকদের উপর পুলিশের হামলা ও গুলি করে শ্রমিক হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। নেতৃবৃন্দ অবিলম্বে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং শ্রমিকদের ন্যায্য দাবী মেনে নিয়ে এই শিল্পকে রক্ষা করার জন্য সরকারের প্রতি আহবান জানান।

নেতৃবৃন্দ বলেন গত এক সপ্তাহের বেশি সময় ধরে বিভিন্ন শিল্পাঞ্চলে সাধারণ গার্মেন্টস শ্রমিকরা আন্দোলন করছে এবং অসংগঠিত এসব শ্রমিকদের বিক্ষিপ্ত আন্দোলনের সুযোগ নিয়ে স্বার্থন্বেসী মহল হয়তো কিছু অপ্রীতিকর ঘটনা ঘটাচ্ছে। এর জন্য সাধারণ শ্রমিকরা কোনভাবে দায়ী নয়। নেতৃবৃন্দ মনে করেন নতুন মজুরি নির্ধারণের সময় মালিকদের অযৌক্তিক মজুরি প্রস্তাবনা ও মজুরি বৃদ্ধির বিষয়ে তাদের নেতিবাচক বক্তব্য শ্রমিকদের উত্তেজিত করে রাস্তায় নামিয়ে তাদের ন্যায্য মজুরির আন্দোলনকে ভিন্ন খাতে ঠেলে দিয়ে স্বার্থ হাসিলের সেই পুরনো কৌশলও হতে পারে, যা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বের করা উচিত।

নেতৃবৃন্দ বলেন যেই গার্মেন্টস শ্রমিকদের শ্রম—ঘামের বিনিময়ে অর্জিত বৈদেশিক মুদ্রা দিয়ে রাষ্ট্রের অর্থনীতি ও ব্যবস্থাপনা পরিচালিত হয় সেই শ্রমিকদের ন্যায্য মজুরির দাবীকে দমন করতে পুলিশের গুলি চালানো কোনো যুক্তিতেই সমর্থনযোগ্য নয়। নেতৃবৃন্দ গার্মেন্টস শ্রমিক নিহত হওয়া ও গুলি করে শ্রমিকদের আহত করার জন্য দায়ীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার এবং ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ প্রদানের জোর দাবী জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com