1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
Title :
নির্দিষ্ট ব্যবহারকারীদের চাহিদা মাথায় রেখে স্মার্টফোন পোর্টফোলিও সাজাচ্ছে ইনফিনিক্স প্রেমের টানে কথিত চাইনিজ প্রেমিক চীন থেকে নবীনগর শীঘ্রই চালু হচ্ছে সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গুলাগুলি, গুলিবিদ্ধ ১ যুবককে অপহরণের অভিযোগ  স্কুলে ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে ছুরিকাঘাতে গুরুতর আহত-১, আটক ৪  চিফ জুডিসিয়ালে রায় চুয়াডাঙ্গায় পৃথক ৩ মামলায় নারীসহ ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড ইরান সঙ্গে চুক্তি স্বাক্ষরিত, শিগগিরই প্রকাশ : ট্রাম্প ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি ১৬ জুন চার্টার্ড সেক্রেটারী দিবস ২০২৬ উদযাপন করবে আইসিএসবি

চট্টগ্রামে আবারও বাসে পেট্রল ঢেলে আগুন

  • আপডেট : বুধবার, ১ নভেম্বর, ২০২৩, ১০.২৬ এএম
  • ২৩৭ Time View

চট্টগ্রামের কর্ণফুলীতে আবার একটি যাত্রীবাহী বাসে পেট্রল ঢেলে আগুন দিয়েছেন অবরোধকারীরা।

বিএনপি-জামায়াতের দেয়া তিন দিনের দেশব্যাপী অবরোধের দ্বিতীয় দিন বুধবার (১ নভেম্বর) সকাল সোয়া ৮টার দিকে উপজেলার ভেল্লা ব্রিজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। তবে বাসটি যাত্রীশূন্য হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ তথ্য নিশ্চিত করেছেন কর্ণফুলীর মডার্ন ফায়ার স্টেশন ইন্সপেক্টর সোয়াইব হোসেন মুন্সি।

তিনি জানান, সকালে যাত্রীবাহী বাসটি চট্টগ্রাম থেকে পটিয়ায় যাচ্ছিল। উপজেলার ভেল্লা ব্রিজসংলগ্ন এলাকায় দাঁড় করালে বাসটি  ঘুরিয়ে দেন অবরোধকারীরা। এরপর তারা বাসটিতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে মডার্ন ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ সময় চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এর আগে মঙ্গলবার (৩১ অক্টোবর) ভোরে নগরীর ইপিজেড মোড়ে শ্রমিকবাহী একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।

গত সোমবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের দামপাড়ায় ইউনেস্কো কমিউনিটি সেন্টারের সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। বাসে আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিক বিক্ষোভ করে ছাত্র ও যুবলীগের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com