1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
Title :
চট্টগ্রাম বন্দরের ১৬৮ কন্টেইনারের পণ্য অনলাইন নিলামে বিক্রি করবে কাস্টমস আকুর বিল পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩৬.১৭ বিলিয়ন ডলারে চার বিভাগের ১৭ জেলায় বন্যার পূর্বাভাস ৪,৮০০ কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট, সবচেয়ে বেশি প্রভাব এক্সবক্সে ইউসিবির রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দিল বিএসইসি ব্লু-ওয়েলথ ফার্স্ট স্টেবল রিটার্ন ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন বিএসইসির সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে এমবিএল ফাস্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা অবশেষে বদলি হলেন নড়াইলের সেই আলোচিত মৎস্য কর্মকর্তা

টানা ছয় হারের লজ্জার রেকর্ড বাংলাদেশের

  • আপডেট : বুধবার, ১ নভেম্বর, ২০২৩, ৯.৪৪ এএম
  • ২৮১ Time View

বড় স্বপ্ন নিয়ে ভারতে পাড়ি দিয়েছিল বাংলাদেশ। কিন্তু সুপার লিগের তিনে থেকে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা দলটা, বাছাইপর্ব থেকে আসা দলগুলোর মতোও লড়াই করতে পারল না। টানা ছয় হারের লজ্জার রেকর্ড গড়েছে সপ্তম বিশ্বকাপ খেলতে আসা টাইগাররা। তাতে সবার আগে নিশ্চিত হয়েছে ২০২৩ বিশ্বআসর থেকে বিদায়টাও।

কলকাতার ইডেন গার্ডেন্সে মঙ্গলবার (৩১ অক্টোবর) ব্যাটার-বোলারদের বাজে পারফরম্যান্সে পাকিস্তানের কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে সাকিব বাহিনী।

আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে আসর শুরুর পর এ নিয়ে চলতি বিশ্বকাপে টানা ষষ্ঠ হার দেখলো বাংলাদেশ। আগের কোনো বিশ্ব আসরে টানা এতগুলো ম্যাচ হারেনি লাল সবুজের প্রতিনিধিরা। ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও ভারতের কাছে হারের চেয়ে বেশি হতাশার ছিল আইসিসির সহযোগী দেশ নেদারল্যান্ডসের বিপক্ষে হার।

দুই ম্যাচ হাতে থাকলেও বলা যায়, বিশ্বকাপ ইতিহাসে এবারই সবচেয়ে বাজে আসর কাটালো বাংলাদেশ। আফগানিস্তান, নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কার মতো দলগুলো এখনও যেখানে সেমিফাইনালের স্বপ্ন জিইয়ে রেখেছে। সেখানে ওয়ানডে সুপার লিগের তিনে থেকে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা বাংলাদেশ, দুই ম্যাচ হাতে থাকতেই বিশ্ব আসর থেকে ছিটকে গেছে।

১০ দলের মধ্যে ৭ ম্যাচ শেষে ২ পয়েন্ট নিয়ে টেবিলের ৯-এ অবস্থান করছে বাংলাদেশ। ফলে পরের দুই ম্যাচ জিতলেও লাভ হবে না সাকিবদের। কারণ টেবিলের চতুর্থ স্থানে থাকা দলটার পয়েন্ট ৬ ম্যাচ শেষে ৮। সেখানে শেষ দুই ম্যাচ জিতলেও টাইগারদের পয়েন্ট হবে ৬। একপ্রকার বিদায় নিশ্চিত ইংল্যান্ডেরও। তবে কাগজে কলমে তারা এখনও টিকে আছে আসরে। ৬ ম্যাচ শেষে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে অবস্থান করছে তারা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com