1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
Title :
Financial Statements (Q2) of BANGLADESH NATIONAL INSURANCE COMPANY LIMITED Financial Statements (Q2) of National Bank PLC পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনাইটেড ফাইন্যান্স নবীনগরে ১৫০ প্রধান শিক্ষক পদ শূন্য, সংকটে শিক্ষা ব্যবস্থা হবিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; মৃত্যু নিয়ে রহস্য, পলাতক স্বামী ও স্বজনরা এবি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের অভিষেক অনুষ্ঠিত ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি ও ২.৩২ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭ মুখ থুবরে পড়েছে যমুনা সেতু-ঢাকা মহাসড়কের বিকল্প পথ; ছয় বছরে তিন পিলারে আটকে আছে সেতু নির্মাণ টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স

পাবনায় স্থায়ীভাবে বসবাস করতে চেয়েছিলেন বাইডেনের ভুয়া উপদেষ্টা

  • আপডেট : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩, ১০.১২ পিএম
  • ৩২৫ Time View

পাবনা প্রতিনিধি: পাবনায় স্থায়ী হতে চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কথিত ভুয়া উপদেষ্টা মিয়া জাহিদুল ইসলাম আরেফী। পরিবারের সবাই যুক্তরাষ্ট্র থাকলেও গত বছরের কোরবানীর ঈদ এবং গত ৩-৪ মাস আগে দুই দফা পাবনার বাড়িতে এসেছিলেন তিনি।

মিয়া জাহিদুল ইসলাম আরেফীর বাড়ির ভারাটিয়া রইচ উদ্দিন এবং প্রতিবেশী হাদুল মিয়াসহ আশাপাশের লোকজন এসব তথ্য জানান। মিয়া জাহিদুল ইসলাম আরেফী নাম হলেও স্থায়ীরা তাকে বেলাল নামে চেনেন।

ভারাটিয়া রইচ উদ্দিন জানান, আরেফীরা ১০ ভাইবোন। তাদের পৈতিক বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া। তার বাবা পাবনা জেলা শিক্ষা কর্মকর্তা ছিলেন। সেই সুবাদে পাবনা পৌর এলাকার শায়েস্থা খা এলাকায় জমি কিনে বাড়ি করে স্থায়ীভাবে বসবাস করতেন। পরে সবাই আমেরিকা চলে যান।

তিনি আরো জানান, গত বছরের কোরবানীর ঈদ এবং গত ৩-৪ মাস আগে দুই দফা পাবনার বাড়িতে এসেছিলেন তিনি। আমাদের সঙ্গে কথা বলেছেন। ঢাকায় বিয়ে করেছেন তার ব্যবহার-আচার খুবই ভাল।

প্রতিবেশী হাদুল মিয়া জানান, বহু বছর আগে থেকেই তারা আমেরিকা থাকেন। কখনো আমি তাকে চিনি না। গত ৩-৪ মাস আগে আমার সাথে দেখা হয়েছিল। তার বাড়ির সীমানা নিয়ে আমার সাথে কথা হয়। আমাদের বাড়ির সামনে রাস্তা খারাপ, তখন সে আমাকে বলে- তার নাকি মেয়রের সঙ্গে কথা হয়েছে এই রাস্তা ঠিক করে দিবে। তারপর সে এখানে বাড়ি করবে।

প্রতিবেশিরা আরও জানান, পাবনায় তার তেমন আত্মীয়-স্বজন নেই। এজন্য আসার পর পাবনা শহরের আবাসিক হোটেলে ছিল। পাবনার বাড়ি ১০ তলা করে সেখানে থাকার কথা বলতেন।

উল্লেখ্য, রাজধানীতে বিএনপির সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের পর শনিবার সন্ধ্যায় নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক রহস্যময় ব্যক্তিকে দেখা যায়। নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে নিজেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয় দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

এ সময় তার সঙ্গে বিএনপির কয়েক নেতা উপস্থিত ছিলেন। ওই ব্যক্তি সেই ভিডিও নিয়ে খবর প্রকাশ করলে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। রোববার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com