1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

২৭ দিনে রেমিট্যান্স এলো ১৬৫ কোটি ডলার

  • আপডেট : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩, ৯.২৬ এএম
  • ২৮২ Time View

ডলার সংকটের মাঝে চোখ রাঙাচ্ছিলো প্রবাসী আয়ের ধস। তবে দ্বিগুণ প্রণোদনা দেওয়ায় চলতি মাসে প্রবাসী আয়ের পরিমাণ বাড়ছে। চলমান অক্টোবরের ২৭ তারিখ পর্যন্ত ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স এসেছে ১৬৫ কোটি ডলার, যা গত সেপ্টেম্বরের ৩০ দিনের চেয়েও বেশি।

রোববার (২৯ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এ মাসের প্রথম ২৭ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৬৪ কোটি ৯৩ লাখ মার্কিন ডলার। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১১ কোটি ৯০ লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৪ কোটি ৯৬ লাখ ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১৪৭ কোটি ৫৬ লাখ ৯০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫০ লাখ মার্কিন ডলার।

খাত সংশ্লিষ্টরা বলছেন, বৈদেশিক মুদ্রার সংকট কাটা‌তে কিছুটা বেশি দামে ডলার কিনতে হচ্ছে ব্যাংকগু‌লোকে। প্রবাসী আয়ে সরকারের আড়াই শতাংশ প্রণোদনা আগে থেকেই ছিল, তার সঙ্গে আরও আড়াই শতাংশ যোগ করেছে ব্যাংকগুলো। ফলে এখন ৫ শতাংশ বেশি দামে ডলার পাঠাতে পারছেন প্রবাসীরা। অর্থাৎ আন্তব্যাংক লেনদেনের ক্ষেত্রে ডলারের যে দাম ঠিক করা হয় তার চেয়ে ৫ শতাংশ বেশি দাম পাচ্ছেন প্রবাসীরা। এই মুহূর্তে তারা প্রতি ডলারে ১১৬ টাকা পাচ্ছেন। এতে করে তারা বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে উৎসাহী হচ্ছেন।

এদিকে, ২০২৩-২৪ অর্থবছরের প্রথম তিন মাসে রেমিট্যান্স প্রবাহ ধারাবাহিকভাবে কমে গিয়েছিল। অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ১৯৭ কোটি ৩১ লাখ ৫০ হাজার ডলার, আগস্টে এসেছে ১৫৯ কোটি ৯৪ লাখ ৫০ হাজার ডলার আর সেপ্টেম্বরে এসেছে মাত্র ১৩৪ কোটি ডলার যা ৪১ মাসের মধ্যে সর্বনিম্ন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com