1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
Title :
হবিগঞ্জে রেলের পরিত্যক্ত জায়গা দখল অবৈধ দোকান নির্মাণ ব্যবস্থা নেয়ার দাবি ক্যান্সার রোগে মৃত বুলবুল আহম্মেদের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করলো ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন লভ্যাংশ ঘোষণা করেছে সিকাদর ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক ব্যবসা-বাণিজ্যে ডিরেগুলেশনে বাজেটে অভূতপূর্ব পদক্ষেপ: এনবিআর চেয়ারম্যান সুনামগঞ্জের ৯০ কিলোঃ সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবি’র টহল জোরদার গ্রাম-বাংলার জনপ্রিয় কাবাডি খেলার ঐতিহ্য রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে: কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান সূচকের উত্থানে চলছে লেনদেন ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭–১ গোলে হারালো জার্মানি গাঁজাসহ পুত্রবধূ রেখে পালিয়েছেন শ্বশুর

আগামীকাল পূবালী ব্যাংক পারপেচ্যুয়াল বন্ডের লেনদেন

  • আপডেট : বুধবার, ২৩ মার্চ, ২০২২, ৪.২৯ পিএম
  • ৩৫৫ Time View
Pubali-Bank

পূবালী ব্যাংক পারপেচ্যুয়াল বন্ডের লেনদেনের তারিখ নির্ধারণ করা হয়েছে। বন্ডটির লেনদেন আগামীকাল ২৪ মার্চ, বৃহস্পতিবার শুরু হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বন্ডটি আগামীকাল ডিএসইতে ’এন’ ক্যাটাগরিতে লেনদেন শুরু করবে। বন্ডটির ট্রেডিং কোড হবে “PBLBIND”। আর কোম্পানি কোড হবে ২৬০১০।

জানা গেছে, পূবালী ব্যাংকের বন্ডটি হবে আনসিকিউরড, কন্টিনজেন্ট-কনভার্টিবল ও ফুললি কিউমিলেটিভ বন্ড। এই বন্ডটি হবে বে-মেয়াদি। বন্ডটির ৪৫০ কোটি টাকার লট প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বরাদ্দ করা হবে। বাকী ৫০ কোটি টাকা সংগ্রহ করা হবে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে।

প্রাইভেট প্লেসমেন্টে এ বন্ডের ইউনিট বা লট সরকারি আর্থিক প্রতিষ্ঠান, মিউচুয়াল ফান্ড, ইসুরেন্স কোম্পানি, তালিকাভুক্ত ব্যাংক, সমবায় ব্যাংক, আঞ্চলিক রুরাল ব্যাংক, সংগঠন, ট্রাষ্ট, স্বায়ত্তশাসিত কর্পোরেশনসহ অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদের মধ্যে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বরাদ্দ করা হবে। বন্ডটির কুপন হার হবে ৬ থেকে ১০ শতাংশের মধ্যে। আলোচিত বন্ডের অ্যারেঞ্জার, ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবে সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড।  আর এর ট্রাস্টির দায়িত্ব পালন করবে গ্রীন ডেল্টা ক্যাপিটাল লিমিটেড।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com