1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
Title :
কুমিল্লা নগরীর কাটাবিলে স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় ১২ জনের বিরুদ্ধে মামলা ঢাকায় সাইবার নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক সংলাপ শুরু, ফিনিক্স সামিট ২০২৬ উদ্বোধন অবশেষে শাহজালালের মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে ১২ সদস্যের কমিটি আম মৌসুমে শনিবারও খোলা থাকবে রাজশাহীর আম বাজারসংলগ্ন ব্যাংক শাখা প্রিপেইড মিটার গ্রাহকদের মিটার আপডেটের নির্দেশ বিদ্যুৎ বিভাগের চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ৬ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস লভ্যাংশ ঘোষণা করেছে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স ২০২৫ সালের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি ইসলামিক ফাইন্যান্স অপহরণ ও মুক্তিপণ আদায়ের দায়ে ফতুল্লা থানা কৃষকদলের আহ্বায়ক জুয়েল আরমানকে আইনের আওতায় এনে বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

দেশের উন্নয়ন ও মানবাধিকার রক্ষায় তৃণমূল সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ

  • আপডেট : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩, ৮.৪৭ পিএম
  • ২৭৩ Time View

নিজস্ব প্রতিবেদকঃ রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর জাতীয় কাউন্সিল ২০২৩ ও ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ২৮ অক্টোবর শনিবার দিনব্যাপি জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রথম পর্বে উদ্বোধন করেন এস এ টিভির হেড অব নিউজ ও জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য মাহমুদ আল ফয়সাল। সভাপতিত্ব করেন আরজেএফ’র আহ্বায়ক মাহবুব আরা দুলু। স্বাগত বক্তব্য রাখেন আরজেএফ’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম।

শুভেচ্ছা বক্তব্য রাখেন, আরজেএফ’র নবনির্বাচিত মহাসচিব মোঃ সেকেন্দার আলম শেখ, আরজেএফ’র যুগ্ম আহ্বায়ক তাজমিনউর রহমান তুহিন, সিনিয়র যুগ্ম মহাসচিব সাজ্জাদ আলম খান সজল, যুগ্ম মহাসচিব মিল্টন খান, কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন রকি, দিনাজপুর জেলা আরজেএফ’র সভাপতি ওয়াহেদুর রহমান, বগুড়া জেলা আরজেএফ’র সভাপতি শাহ মেহেদী হাসান লিটন, প্রথম পর্ব সঞ্চালনা করেন আরজেএফ’র কোষাধ্যক্ষ মোঃ ফারুকুল ইসলাম। জাতীয় কাউন্সল পর্বে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল।

নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব এডভোকেট শাহিদা রহমান রিংকু ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)’র সিনিয়র সদস্য মহসীন আহমেদ স্বপন। প্রধান নির্বাচন পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)’র সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)’র কোষাধ্যক্ষ মোঃ আশরাফুল ইসলাম।

অনুষ্ঠানের বরণ পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য কৃষিবিদ ড. মোঃ হারুন অর রশিদ বিশ্বাস। এ পর্বে সভাপতিত্ব করেন আরজেএফ’র চেয়ারম্যনা এস এম জহিরুল ইসলাম।

সঞ্চালনা করেন আরজেএফ’র মহাসচিব মোঃ সেকেন্দার আলম শেখ। জাতীয় কাউন্সিলে এস এম জহিরুল ইসলামকে চেয়ারম্যান ও মোঃ সেকেন্দার আলম শেখ কে মহাসচিব করে ১০১ সদস্য বিশিষ্ট জাতীয় কমিটি ঘোষণা করেন নির্বাচন কমিশন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com