1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
Title :
বিআরবি হসপিটালস লিমিটেড-এ মেডিকেল জার্নাল HEALTH+ এর মোড়ক উন্মোচন হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি এবি ব্যাংকের স্থানান্তরিত জিঞ্জিরা শাখার উদ্বোধন কক্সবাজারের পেকুয়ায় ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর নতুন শাখার উদ্বোধন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ভৈরবে পুকুরে গোসলে নেমে বৃদ্ধের মৃত্যু উপায় এবং স্প্লিটপে-এর কৌশলগত অংশীদারিত্ব: বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি পরিশোধ হবে আরও সহজ ব্যাংকিং বিভাগের দায়-সম্পদ ৪.২৬ লাখ কোটি, আমানত ১.১৮ লাখ কোটি ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ, জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে তারেক রহমান ৬৪ জেলার সার চাহিদার শতভাগ বরাদ্দ, আগাম আমদানি-মজুতের পরিকল্পনা

শেরে বাংলা বাঙালি জাতির অন্যতম প্রেরণা ও শক্তির উৎস

  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩, ২.৩০ পিএম
  • ২৯৪ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, শেরে বাংলা এ কে ফজলুল হক বাঙালি জাতির অন্যতম প্রেরণা ও শক্তির উৎস। তিনি উপমহাদেশের অন্যতম প্রজ্ঞাবান ও মেধাবী রাজনীতিবিদ ছিলেন। তিনি মানবিক গুণাবলিতে উজ্জীবিত একজন সৃজনশীল মানুষ ছিলেন। কৃষক, কৃষি ও কৃষি শিক্ষার উন্নয়নে শেরে বাংলার অসামান্য অবদান রয়েছে। জাতীয় উন্নয়ন-অগ্রগতির জন্যে শিক্ষা অপরিহার্য। এই বিষয়টি তিনি অনুধাবন করতে পেরেছিলেন বলেই শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তিনি কাজ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের শিক্ষার উন্নয়ন ও শিক্ষা প্রসারে তাঁর অসামান্য অবদান রয়েছে। মানুষের সামাজিক মর্যাদা, সমান অধিকার, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে শেরে বাংলা এ কে ফজলুল হক আজীবন কাজ করেছেন।

শেরে বাংলা এ কে ফজলুল হকের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরস্থ তার সমাধি প্রাঙ্গণে ২৬ অক্টোবর সকালে বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,  বীর মুক্তিযোদ্ধা কবি নাহিদ রোকসানা, বিদ্রোহী নজরুল সেন্টারের চেয়ারম্যান আতাউল্লাহ খান, ন্যাপ ভাসানীর সভাপতি স্বপন কুমার সাহা, বরিশাল বিভাগ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আ স ম মোস্তফা কামাল, জনকল্যাণ মঞ্চের সভাপতি শহীদুন্নবী ডাবলু, জাসদ নেতা হুমায়ুন কবির প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com