1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
Title :
কুমিল্লায় সীমান্তে রহস্যময় ড্রোন কুমিল্লা সীমান্তে আওয়ামী লীগ নেতাদের অবস্থানের খবরে বিএনপির বিক্ষোভ কুমিল্লায় ভু’য়া ডাক্তার ও নানা অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা দেশের বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয় বাংলাদেশ পুলিশের সদস্যদের জন্য মোটরসাইকেল অর্থায়ন সুবিধা সম্প্রসারণে কমিউনিটি ব্যাংক ও রয়্যাল এনফিল্ড অংশীদারত্ব জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল আকিজ এগ্রো ফিড এয়ার অ্যাস্ট্রার বিজনেস পার্টনার অ্যাওয়ার্ড পেল সহজ সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন নিজস্ব প্রযুক্তিতে স্বয়ংক্রিয় ইনওয়ার্ড রেমিট্যান্স সেবা চালু করলো দ্য প্রিমিয়ার ব্যাংক বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন ৩০ ডিসেম্বর

‘হেলথ হাব’র উদ্বোধন বাংলালিংকের

  • আপডেট : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২, ৭.৪৫ পিএম
  • ২৮৪ Time View
banglalink-health-hub

বাংলালিংক আনুষ্ঠানিকভাবে দেশের প্রথম ডিজিটাল হেলথ অ্যাগ্রেগেটর প্ল্যাটফর্ম ‘হেলথ হাব’ চালু করেছে। মাইবিএল অ্যাপের একটি ফিচার হিসেবে যুক্ত হওয়া এই প্ল্যাটফর্মটি বাংলালিংক গ্রাহকদের জন্য ওয়ান-স্টপ হেলথ সল্যুশনের কাজ করবে। ‘হেলথ হাব’-এর পার্টনার ডাক্তারভাই, ডকটাইম ও পালস-এর বিভিন্ন ধরনের ডিজিটাল স্বাস্থ্যসেবা বাংলালিংক গ্রাহকরা এই প্ল্যাটফর্মের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে গ্রহণ করতে পারবেন।

মঙ্গলবার (২২ মার্চ) আয়োজিত ‘হেলথ হাব’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভিওনের গ্রুপ চিফ এক্সিকিউটিভ অফিসার কান তেরজিওগ্লো, বাংলালিংক-এর চিফ এক্সিকিউটিভ অফিসার এরিক অস, হেলথ কেয়ার ইনফরমেশন সিস্টেমের ম্যানেজিং ডিরেক্টর রায়হান শামসি, ডকটাইমের চিফ এক্সিকিউটিভ অফিসার উইলিয়াম ডেলইয়েল ও প্রতিষ্ঠানগুলির অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।

‘হেলথ হাব’র ডক্টর কনসাল্টেশন, ইন্স্যুরেন্স, সেফল-হেলথ ট্র্যাকিং টুল, হোম স্যাম্পেল কালেকশন, মেডিসি ডেলিভারি ও ডিসকাউন্টের ব্যবস্থা গ্রাহকদের নানা ধরনের স্বাস্থ্য সমস্যার তাৎক্ষণিক ও দীর্ঘস্থায়ী সমাধান দেবে। বিশেষ দৈনিক, মাসিক ও বাৎসরিক প্যাকেজে সাবস্ক্রাইব করে এই সুবিধাগুলি পাওয়া যাবে।

‘হেলথ হাব’ সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে বাংলালিংকের ওয়েবসাইট ও মাইবিএল অ্যাপে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com