1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
Title :
নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সিলেটে টানা ২ দিন ধরে প্রচন্ড গরম, তাপমাত্রা ৩৭.৭ ডিগ্রি পাঁচ ব্রোকারেজের ক্ষতিগ্রস্তদের ৫ লাখ টাকা পর্যন্ত পাওনা পুরো ফেরত কুড়িলে উদ্বোধন হলো YADEA-এর দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম দুরপাল্লায় ৮ পয়সা; সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানো প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক

বারাকা পাওয়ারের ১০% লভ্যাংশ অনুমোদন

  • আপডেট : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১, ৮.৪৪ এএম
  • ৬৬০ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত বেসরকারি বিদুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান বারাকা পাওয়ার লিমিটেডের ১৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ ডিসেম্বর) কোম্পানি সেক্রেটারি সাইফুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় ডিজিটাল প্ল্যাটফর্মে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় স্বাগত বক্তব্যে বারাকা পাওয়ার লিমিটেডের চেয়ারম্যান ফয়সাল আহমদ চৌধুরী বলেন, বারাকা গ্রুপ নিরবিচ্ছিনভাবে জাতীয় গ্রীডে বিদুৎ সরবরাহ করে জাতীয় উন্নয়নে অগ্রনী ভূমিকা রেখে আসছে। এবছর বারাকা গ্রুপের একটি পাওয়ার প্ল্যান্ট বারাকা পতেঙ্গা পাওয়ার পুঁজিবাজারে তালিকাভুক্তি হয়েছে। এছাড়া বারাকা গ্রুপের অন্য দুটি পাওয়ার প্ল্যান্ট বারাকা শিকলবাহা পাওয়ার লিমিটেড ও কর্ণফুলি পাওয়ার লিমিটেডের উৎপাদন পূর্ণমাত্রায় চালু আছে বলে তিনি জানান।

ভবিষ্যতে বারাকা পাওয়ার আরো লাভজনক খাতে বিনিয়োগ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সমাপনী বক্তব্যে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ফাহিম আহমদ চৌধুরী কোম্পানির পরিচালক ও শেয়ারহোল্ডারদের আন্তরিক সহযোগিতার জন্য বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জ্ঞাপন করেন।

তিনি উল্লেখ করেন, বিগত ২০২০-২০২১ অর্থবছরে বারাকা পাওয়ার এর সম্মিলিত মুনাফা ছিল ৬৯.৮৩ কোটি টাকা। কোম্পানির সম্মিলিত শেয়ার প্রতি আয় দাঁড়িয়েছে ২.৯৬ টাকা এবং ৩০শে জুন ২০২১ এ কোম্পানির শেয়ার প্রতি সম্পদ হয়েছে ২০.৯১ টাকা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com