1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
Title :
কুমিল্লায় সীমান্তে রহস্যময় ড্রোন কুমিল্লা সীমান্তে আওয়ামী লীগ নেতাদের অবস্থানের খবরে বিএনপির বিক্ষোভ কুমিল্লায় ভু’য়া ডাক্তার ও নানা অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা দেশের বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয় বাংলাদেশ পুলিশের সদস্যদের জন্য মোটরসাইকেল অর্থায়ন সুবিধা সম্প্রসারণে কমিউনিটি ব্যাংক ও রয়্যাল এনফিল্ড অংশীদারত্ব জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল আকিজ এগ্রো ফিড এয়ার অ্যাস্ট্রার বিজনেস পার্টনার অ্যাওয়ার্ড পেল সহজ সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন নিজস্ব প্রযুক্তিতে স্বয়ংক্রিয় ইনওয়ার্ড রেমিট্যান্স সেবা চালু করলো দ্য প্রিমিয়ার ব্যাংক বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন ৩০ ডিসেম্বর

ইডিইউর সেমিনারে ইউসিবি ব্রোকারেজের কর্মকর্তারাদের অভিজ্ঞতা বিনিময়

  • আপডেট : সোমবার, ২১ মার্চ, ২০২২, ৯.১৮ পিএম
  • ৩৯৯ Time View

বিশ্ববিদ্যালয় জীবনের গোড়াতেই পেশাগত অভিজ্ঞতা ও দক্ষতা অর্জনের ভাবনা থাকে শিক্ষার্থীদের। এ সময় একাডেমিক পড়াশোনার পাশাপাশি অভিজ্ঞ পেশাজীবীদের সংস্পর্শে আসা, বিভিন্ন সফটস্কিল আত্মস্থ করা জরুরি। শিক্ষার্থীদের এ ধরনের সুযোগ তৈরি করে দিতে কাজ করছে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাব।নানা ধরনের কার্যক্রমের অংশ হিসেবে ‘ফিউচারস্কেপস’ শীর্ষক এক সেমিনার সিরিজ শুরু করেছে ক্লাবটি।

রোববার (২০ মার্চ) অনুষ্ঠিত হয়েছে এই সিরিজের প্রথম সেমিনারটি। ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পর্ষদে কর্মরত পেশাজীবীরা এতে অংশ নেন এবং শিক্ষার্থীদের সাথে নিজেদের অভিজ্ঞতা, ইন্টার্নশিপ ও চাকরিদাতা হিসেবে প্রাতিষ্ঠানিক প্রত্যাশাগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

সেমিনারে অংশগ্রহণকারী অতিথিরা হলেন- হেড অব প্রিভিলেজড ব্রোকারেজ ফরিদ উদ্দিন চৌধুরী, হেড অব ইম্পেরিয়াল ব্রোকারেজ মিসবাহুস সুয়ালাহিন সিদ্দিকী, ইউসিবি চট্টগ্রাম শাখার প্রধান মঞ্জুরুল আলম, সিএফএ অনিক মাহমুদ ইবনে আনোয়ার, রিসার্চ অ্যাসোসিয়েট এবং ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার সিফাত বিনতে জামান ও তাসকিন আহমেদ। তাদের বরণ করে নেন ইডিইউ ক্যারিয়ার ক্লাবের অ্যাডভাইজর ওয়াহিদুল ইসলাম।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেড দেশের ক্রমবর্ধমান পুঁজিবাজারের অন্যতম অংশীদার হওয়ার পাশাপাশি চাকরিজগতেও রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। ‘ইউ-সাক্সিড’ শীর্ষক তাদের ৩ মাসের ফ্ল্যাগশিপ ইন্টার্নশিপ প্রোগ্রামের মাধ্যমে কর্মপ্রত্যাশী শিক্ষার্থীরা নিজেদের গড়ে তুলতে পারছে এবং প্রথিতযশা প্রতিষ্ঠানে চাকরিপ্রাপ্তির মাধ্যমে ক্যারিয়ার গড়ারও সুযোগ পাচ্ছে।ইউসিবি স্টক ব্রোকারেজে ইন্টার্নশিপের জন্য কি যোগ্যতা লাগবে এ প্রশ্নের উত্তরে তাসকিন আহমেদ বলেন, ইউসিবি স্টক ব্রোকারেজে ইন্টার্নশিপের জন্য শুধুমাত্র তিনটি গুণ থাকতে হবে, উৎসাহী, পরিশ্রমী, এবং নিবেদিত হওয়া।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com