1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
Title :
আইএফআইসি ব্যাংক ও রানার মটরস এর মধ্যে চুক্তি স্বাক্ষর নড়াগাতীর দেবদুন গ্রামে পাঁচ মামলার আসামি আরাফাতকে কুপিয়ে হত্যা কালিয়ার মাউলীতে মা ইলিশ রক্ষায় সচেতনতামূলক সভা সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা সেবার সুযোগ বাড়াতে ইউনিলিভার বাংলাদেশ ও ফ্রেন্ডশিপের যৌথ উদ্যোগ বিএটি বাংলাদেশের করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স বিভাগের প্রধান হলেন মোমশাদ আলী খান সিলেটে এ বছর ৬৩৬ স্থানে দুর্গাপূজা হচ্ছে রাজস্ব ঘাটতিতে অক্টোবর-ডিসেম্বরে ৩০ হাজার কোটি টাকা ঋণ নেবে সরকার ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করল এনবিআর ৭ নভেম্বর সরকারি ছুটি, ২২ অক্টোবরের পরিবর্তে ১৭ অক্টোবর খোলা থাকবে সকল সরকারি প্রতিষ্ঠান সরাসরি স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তির বিধিনিষেধ তুলে নিল সরকার

বাংলালিংক আসতে চায় পুঁজিবাজারে

  • আপডেট : সোমবার, ২১ মার্চ, ২০২২, ৬.৪৩ পিএম
  • ৩৪৯ Time View

দেশের তৃতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেড পুঁজিবাজারে আসতে আগ্রহী। প্রতিষ্ঠানটির প্যারেন্ট কোম্পানি ভিওন (Veon) এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।

আজ সোমবার ভিওন ও বাংলালিংকের একটি প্রতিনিধি দল পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সাথে দেখা করে বিষয়টি জানিয়েছেন। তারা এ বিষয়ে বিএসইসির সহযোগিতা চেয়েছেন।

আলোচিত প্রতিনিধি দলে ছিলেন বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস, প্রধান অর্থ কর্মকর্তা সেম ভেলিপাসাংলু, ভিওনের কো-ফাউন্ডার এ কে ফাবেলা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা কান তারজিগলু।

সূত্র জানিয়েছে, কোম্পানিটি তার পরিশোধিত মূলধনের ১০ শতাংশ সমপরিমাণ অর্থ প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে সংগ্রহ করবে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম Economic News24 কে বলেন, বড় বড় কোম্পানিগুলো পুঁজিবাজারে আসার ব্যাপারে আগ্রহী হয়ে উঠছে, এটি খুবই ইতিবাচক বিষয়। বাংলালিংককে আমরা আশ্বস্ত করেছি, আইপিওর ব্যাপারে কমিশন সর্বাত্মক সহযোগিতা করবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com