1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
Title :
‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে গণহত্যার দায় নিয়ে কারাগারে যাবেন,’ আইনমন্ত্রী মধ্যরাতে শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে অগ্নিকাণ্ড নিরাপদ ও স্বল্পব্যয়ে ক্যাশলেস লেনদেন গড়তে কাজ করছে বাংলাদেশ ব্যাংক: গভর্নর জীবননগর সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি নারী আটক মাধবপুর গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করছে পুলিশ চ্যানেল আইয়ের ‘আমরাই বাংলাদেশ’ টকশোতে সাইফুল ইসলাম সোহেল ও চিত্রনায়ক ডিএ তায়েব টাঙ্গাইলে নিহত বাস মালিকদের পরিবারকে অনুদান ও সম্মাননা প্রদান টাঙ্গাইলে ভাষা কর্মশালা ও পুরষ্কার বিতরণ সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান রাখায় নিসচা বিশেষ সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল মার্কেন্টাইল ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান হলেন আনোয়ারুল হক

বিশ্বব্যাংকের বীমা খাত উন্নয়ন প্রকল্পে সম্পৃক্ত হচ্ছে দেশের বেসরকারি বীমা কোম্পানি

  • আপডেট : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১, ৮.৩৬ এএম
  • ৪৯২ Time View

আবদুর রহমান আবির: বিশ্বব্যাংকের অর্থায়নে চলমান বাংলাদেশের বীমা খাত উন্নয়ন প্রকল্প (বিআইএসডিপি)’র সাথে এবার বেসরকারি লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানিগুলোকে সম্পৃক্ত করা হচ্ছে।  আগামী মঙ্গলবার (২১ ডিসেম্বর) এ সংক্রান্ত তদারক কমিটির বৈঠকে বিষয়টি চূড়ান্ত হতে পারে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

বর্তমানে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি, সাধারণ বীমা করপোরেশন ও জীবন বীমা করপোরেশন এই প্রকল্পের আওতায় রয়েছে।  ২০১৮ সা‌ল থেকে শুরু হওয়া ৬৩২ কো‌টি টাকার এই উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে রয়েছে দেশের বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ।

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক ও বিআইএসডিপি’র তদারক কমিটির সভাপতি এস এম শাকিল আখতার বলেন, বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত এ প্রকল্পে বর্তমানে শুধু রাষ্ট্রীয় মালিকানাধীন ৪টি প্রতিষ্ঠান সম্পৃক্ত রয়েছে।  যেখানে ৭৯টি বেসরকারি লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানি বাদ রয়েছে।

বেসরকারি খাতের এসব কোম্পানিকে বাদ দিয়ে দেশের বীমা খাতের উন্নয়ন সম্ভব নয়। তাই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি বেসরকারি খাতের ৭৯টি লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানিকে এবার বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত বাংলাদেশের বীমা খাত উন্নয়ন প্রকল্পে সম্পৃক্ত করার উদ্যোগ নেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com