1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
Title :
Financial Statements (Q2) of BANGLADESH NATIONAL INSURANCE COMPANY LIMITED Financial Statements (Q2) of National Bank PLC পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনাইটেড ফাইন্যান্স নবীনগরে ১৫০ প্রধান শিক্ষক পদ শূন্য, সংকটে শিক্ষা ব্যবস্থা হবিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; মৃত্যু নিয়ে রহস্য, পলাতক স্বামী ও স্বজনরা এবি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের অভিষেক অনুষ্ঠিত ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি ও ২.৩২ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭ মুখ থুবরে পড়েছে যমুনা সেতু-ঢাকা মহাসড়কের বিকল্প পথ; ছয় বছরে তিন পিলারে আটকে আছে সেতু নির্মাণ টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স

২ স্টক এক্সচেঞ্জেরের আরএডি কর্মকর্তাদের স্থানান্তরের নির্দেশ

  • আপডেট : সোমবার, ২১ মার্চ, ২০২২, ৩.০৮ পিএম
  • ১৪০ Time View

দেশের দুই স্টক এক্সচেঞ্জের রেগুলেটরি অ্যাফেয়ার্স ডিভিশনের (আরএডি) কর্মকর্তাদের স্থানান্তরের নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ।

এর মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা (সিআরও) পরিবর্তন করা হয়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) আরএডি কর্মকর্তা পর্যায়ে আংশিক স্থানান্তর হয়েছে।

স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে, ডিএসইর মনিটরিং অ্যান্ড কমপ্লায়েন্স বিভাগের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়াকে এক্সচেঞ্জটির ভারপ্রাপ্ত সিআরও হিসেবে বদলি করা হয়েছে। এ ছাড়া এক্সচেঞ্জটির আরএডির ৯ জন কর্তকর্তার দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে। অন্যদিকে সিএসইর আরএডি বিভাগের এক-চতুর্থাংশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

সম্প্রতি বিএসইসির পক্ষ থেকে দুই স্টক এক্সচেঞ্জের আরএডির পাঁচ বিভাগের তিন বছর বা তার বেশি সময় ধরে কর্মরতদের বদলি করতে বলা হয়েছে। এ বিষয়ে বিএসইসির কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদিন আহমেদ গণমাধ্যমকে বলেন, কর্মকর্তাদের বিভিন্ন বিভাগে কাজ করে বহুমুখী জ্ঞান সংগ্রহের অনুমতি দেওয়ার জন্য নিয়ন্ত্রক এই সিদ্ধান্ত নিয়েছে। বিভাগগুলো পরিবর্তনের কারণে স্টক এক্সচেঞ্জগুলোতে আরও ভালো সুশাসন নিশ্চিত হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com