1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

৬ দিনে রেমিট্যান্সে এলো সাড়ে ৩২ কোটি ডলার

  • আপডেট : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩, ৬.৩২ পিএম
  • ২৯৩ Time View

চলতি মাসের (অক্টোবর) প্রথম ছয় দিনে প্রবাসীরা ৩২ কোটি ৫১ লাখ ৪০ হাজার মার্কিন ডলার পাঠিয়েছেন। প্রতি ডলার ১০৯ টাকা ৫০ পয়সা ধরে যার পরিমাণ তিন হাজার ৫৬০ কোটি টাকা। রোববার (৮ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে চার কোটি ৯ লাখ ২০ হাজার মার্কিন ডলার, বেসরকারি খাতের বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৭ কোটি ৩২ লাখ মার্কিন ডলার, বিদেশি বাণিজ্যিক ব্যাংকগুলো মাধ্যমে এসেছে ১১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার এবং রাষ্ট্র মালিকানাধীন দুই বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে ৯৮ লাখ ৭০ হাজার মার্কিন ডলার।

এর আগে, চলতি বছরের সেপ্টেম্বর মাসে প্রবাসীরা ১৩৪ কোটি ৩৬ লাখ ৬০ হাজার মার্কিন ডলার পাঠিয়েছিল, গত ৪১ মাসের মধ্যে সর্বনিম্ন। এ ছাড়া গত জুলাই মাসে রেমিট্যান্স এসেছে ১৯৭ কোটি ৩১ লাখ ৫০ হাজার ডলার এবং আগস্টে এসেছে ১৫৯ কোটি ৯৪ লাখ ৫০ হাজার ডলার।

উল্লেখ্য, ২০২২-২৩ অর্থবছরে প্রবাসী আয় এসেছে ২ হাজার ১৬১ কোটি ৬ লাখ ৬০ হাজার মার্কিন ডলার।প্রতি ডলার ১০৮ টাকা ৫০ পয়সা ধরে যার পরিমাণ ছিল ২ লাখ ৩৪ হাজার ৪৭৫ কোটি ৬৬ লাখ টাকা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com