সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
কালিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা  গোপালগঞ্জে তীব্র জ্বালানি তেলের সংকট, বিপাকে পরিবহন ও জরুরি সেবা গাজীপুরে আগুনে মুদি দোকানসহ ৪টি টিনশেড ঘর পুড়ে ছাই! সপ্তাহের প্রথম দিনে দরপতনের শীর্ষে আলিফ ম্যানুফ্যাকচারিং সপ্তাহের প্রথম দিনে দর বৃদ্ধিতে শীর্ষে সিটি ইন্স্যুরেন্স সপ্তাহের প্রথম দিনে ডিএসইতে লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা প্লাজায় শনিবার (৭ মার্চ) অনুষ্ঠিত হয়েছে দেশের অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর ইফতার ও দোয়া মাহফিল নারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সভ্য ও মানবিক রাষ্ট্র গঠন সম্ভব নয় নারী শ্রমিকদের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের দাবিতে সমাবেশ ও র‌্যালী প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মার্চ দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন

সাহিত্য চর্চার মাধ্যমে মানবিক গুণাবলি জাগ্রত হয়

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ২৫৫ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, সাহিত্য চর্চার মাধ্যমে মানুষের গুণাবলি জাগ্রত, বিকশিত ও প্রসারিত হয়। মানবিক সমাজ প্রতিষ্ঠা করতে সাহিত্য চর্চা বাড়াতে হবে। সাহিত্য সমাজ সংস্কারে বড় হাতিয়ার। সুস্থ-সুন্দর, শান্তিময় ও বাসযোগ্য সমাজ প্রতিষ্ঠা করতে দেশীয় সংস্কৃতির বিকাশ অপরিহার্য।

কবি সোসাইটি বাংলাদেশ এর উদ্যোগে ৬ অক্টোবর (শুক্রবার) বিকেলে ঢাকা মতিঝিলস্থ সংগঠনের নিয়মিত মাসিক কবি আড্ডা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, তরুনদেরকে মাদক ও সন্ত্রাস থেকে বাঁচাতে সংস্কৃতির চর্চায় তাদের আগ্রহী করে গড়ে তুলতে হবে। তিনি প্রতি গ্রামে এমনকি পাড়ায়-মহল্লায় পাঠাগার গড়ে তোলার আহ্বান জানান।

কবি সোসাইটি বাংলাদেশের উপদেষ্টা কবি হালিমা বেগম এর সভাপতিত্বে ও সংগঠনের সভাপতি মোজাম্মেল হোসেন সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, কবি নাহিদ রোকসানা, কবি আব্দুস সালাম সিকদার, কবি আরিফ মঈনুদ্দিন, কবি আসাদ কাজল, কবি এম আর মঞ্জু, কবি আতাউল্লাহ খান আতা, কবি ইয়াসিন খান প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক কবি সেতু পারভেজ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS