1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

১৩২৩ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি

  • আপডেট : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩, ১০.১৪ পিএম
  • ৩১৪ Time View

বাংলাদেশকে ১২ কোটি ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ ১ হাজার ৩২৩ কোটি ৬০ লাখ টাকা (প্রতি ডলার ১১০.৩০ টাকা ধরে)। ২ শতাংশ সুদে ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট লাইভলিহুড অ্যান্ড ওয়াটারশেড ম্যানেজমেন্ট ইন চিটাগং হিল ট্র্যাক সেক্টর’ প্রকল্পে এ ঋণ দেবে সংস্থাটি।

বুধবার (৪ অক্টোবর) এডিবির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) এ সংক্রান্ত একটি ঋণ চুক্তি সই হয়। বাংলাদেশ সরকারের পক্ষে ইআরডি সচিব মিজ শরিফা খান ও এডিবির পক্ষে সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং চুক্তিতে সই করেন।

ইআরডি জানায়, প্রকল্পটির মাধ্যমে পার্বত্য এলাকায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে কৃষি ও ব্যবসা-বাণিজ্যে ওই এলাকার অংশগ্রহণ বাড়ানো হবে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ ঐ এলাকায় বসবাসরত পিছিয়ে পড়া জনগণের দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে নতুন কর্মসংস্থান ও আয়বর্ধক কর্মকাণ্ডের সুযোগ সৃষ্টি করা হবে।

প্রকল্পটি চলতি বছরের জুলাই থেকে ২০৩০ সালের ডিসেম্বর পর্যন্ত বাস্তবায়ন করা হবে। এডিবির এই ঋণের সুদের হার হবে ২ শতাংশ। এছাড়া, অন্য কোনো চার্জ নেই। পাঁচ বছরের গ্রেস পিরিয়ডসহ ২৫ বছরে এ ঋণ পরিশোধ করতে হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com