1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
Title :
ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান কুমিল্লায় সাংবাদিক শুভ্রর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তিন দিন পর ফের চালু এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে এনভয় টেক্সটাইল বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে আইপিডিসি চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্ধারণ করল সরকার খাগড়াছড়িতে ভারী বৃষ্টি, বিপৎসীমার ওপরে দুই নদীর পানি ফিরোজুর রহমান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত

দীপান্বিতা মার্টিনের অভিনীত সিনেমা ‌‘পায়ের তলায় মাটি নাই’ মনোনয়ন পেল অস্কারে

  • আপডেট : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩, ৪.১১ পিএম
  • ৪৩৫ Time View

নিজস্ব প্রতিবেদকঃ দীপান্বিতা মার্টিন। অভিনয়ের সঙ্গে তার যোগাযোগ প্রায় দুই যুগ। এতটা বছর শুধু অভিনয়ের পেছনেই ছিলেন। প্রথমে মঞ্চ, পরে টেলিভিশনে নিয়মিত অভিনয় শুরু করেন। এবারের অস্কারের ৯৬তম আসরে বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশ থেকে অংশ নিতে যাচ্ছে তরুণ নির্মাতা মোহাম্মদ রাব্বি মৃধার প্রথম সিনেমা ‘পায়ের তলায় মাটি নাই’। সিনেমাটিতে অভিনয় করেছেন দীপান্বিতা মার্টিন। এর আগে রাষ্ট্র তাকে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ সম্মান দিয়েছে। ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০’-এর শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে পুরস্কার পেয়েছেন।

অভিনেত্রী দীপান্বিতা মার্টিন বলেন, আমি যখন শুনেছি তখন থেকে খুব আনন্দ লাগছে। যা ভাষায় প্রকাশ করতে পারব না। সবাই আমাদের জন্য দোয়া করবেন। এর আগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। যা আমাকে আরও ভালো কাজে উৎসাহ দিচ্ছে। প্রত্যেকটি সাফল্যে সামনের দিনে ভালো কাজে আগ্রহ তৈরি করে। তবে আমার অভিনীত সিনেমা অস্কারে, একজন অভিনেত্রী হিসেবে এটা বিরাট পাওয়া!

তিনি আরও বলেন, আমার ভালো লাগা কয়েকটা সিনেমার মধ্যে এটা একটা। সত্যি কথা কথা আমার চিরজীবনের জন্য এই সিনেমাটা পছন্দের তালিকায় থেকে যাবে। এই সিনেমার মাধ্যমে ডিরেক্টর ও প্রোডিউসারের কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি।

নির্মাতা আবু শাহেদ ইমনের প্রযোজনায় ‘পায়ের তলায় মাটি নাই’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী দীপান্বিতা মার্টিন, মোস্তফা মনোয়ার, প্রিয়াম অর্চি প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com