1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
Title :
গণতন্ত্রের জন্য ভাসানীর লড়াই আমাদের পথচলার প্রেরণা: স্মরণসভায় বক্তারা ‘যুগ যুগ জিও তুমি, মওলানা ভাসানী’ টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় মওলানা ভাসানীর ৫০তম ওফাতবার্ষিকী পালিত নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে মাহাবুব রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ ওয়াইকেকে (YKK) বাংলাদেশ তার রজতজয়ন্তী উদযাপন করছে—যা আস্থা, অংশীদারিত্ব এবং সম্মিলিত সাফল্যের ২৫ বছর পূর্তির প্রতীক মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সিলেটে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত এআই উদ্ভাবন এগিয়ে নিতে একসঙ্গে কাজ করবে রাইজ ও ডিজিটএক্স নড়াগাতীর জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী কাজী আনিচুর রহমানের গণসংযোগ ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে মেট্রো স্পিনিং

ট্রাম্প ও তার সমর্থকরা মার্কিন গণতন্ত্রের জন্য হুমকি

  • আপডেট : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩, ১২.৩৭ পিএম
  • ২৬৭ Time View

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার সমর্থক মাগা (মেক আমেরিকা গ্রেট এগেইন) রিপাবলিকান চরমপন্থিরা যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের জন্য হুমকি বলে মন্তব্য করেছেন জো বাইডেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার টেম্পে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। সেখানে তিনি প্রয়াত সিনেটর জন ম্যাককেইনকে সম্মান জানানোর জন্য উপস্থিত হন।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আমেরিকাতে এখন ভয়ঙ্কর কিছু ঘটছে।

এছাড়াও বাইডেন তার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পকে কটাক্ষ করে বলেছেন, সাবেক এ প্রেসিডেন্টের মেক আমেরিকা গ্রেট এগেইন (মাগা) ক্যাম্পেইন আসলে একটি চরমপন্থি আন্দোলন। এটি মার্কিন গণতন্ত্রের মৌলিক ধারণায় বিশ্বাস করে না।

তিনি বলেন, রিপাবলিকানদের সবাই এ আন্দোলন বা ক্যাম্পেইন মেনে চলে না এবং এ দলটি বর্তমানে ‘মাগা’ রিপাবলিকান চরমপন্থিদের মাধ্যমে পরিচালিত হচ্ছে।

বাইডেন আরও বলেন, ‘যেমনটি আমরা জানি, এ দলটির সবচেয়ে বড় এজেন্ডা হচ্ছে আমেরিকান গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে মৌলিকভাবে পরিবর্তন করা।

যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন হবে ২০২৪ সালের নভেম্বরে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া জো বাইডেনও দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্ট হতে আবারও লড়াইয়ে নামার কথা বলে আসছেন বহু আগে থেকে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com