1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
Title :
চট্টগ্রাম বন্দরে ৪৪২ কনটেইনার পণ্য ই-নিলামে বিক্রির উদ্যোগ আছিয়া ধর্ষণ-হত্যা মামলার রায় ঘোষণা পিছিয়ে ৩১ আগস্ট ব্যাংক এশিয়ার ১০ লাখ ৬৩ হাজার শেয়ার বিক্রি করলেন উদ্যোক্তা পরিচালক কুমিল্লায় এসএসসি ফল পুনঃনিরীক্ষণে ৯১ হাজার আবেদন, হতবাক কর্তৃপক্ষ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে একমি পেস্টিসাইড সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ফু-ওয়াং ফুডস টাঙ্গাইলে প্রাইমারি স্কুলের দেড় হাজার শিক্ষকের পদ শূণ্য হকার্স শ্রমিকদের মিলন মেলা ও আলোচনা সভায় ৫ দফা দাবি ঢাকায় এফএইচের দাতা ও অংশীদারিত্ব সভা

কমরেড হানিফের মৃত্যুতে সাম্যবাদী দলের শোক

  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩, ৫.১৮ পিএম
  • ৩৪৫ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বিশিষ্ট কমিউনিস্ট রাজনীতিবিদ, আজীবন বিপ্লবী, বাংলাদেশের সাম্যবাদী দল (এম—এল) নোয়াখালী জেলা কমিটির সদস্য, বেগমগঞ্জ উপজেলা কমিটির আহবায়ক কমরেড মোহাম্মদ হানিফ আর নেই।

২৭ সেপ্টেম্বর ২০২৩ বুধবার সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে মহাখালীর শেখ রাসেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। বেশ কিছু সময় ধরে তিনি লিভার ক্যান্সারে ভুগছিলেন।

কমরেড হানিফ নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলাধীন হাজিপুর গ্রামে ১৯৫৪ সালে জন্মগ্রহণ করেন। কিশোর বয়সেই তিনি রাজনীতিতে জড়িয়ে পড়েন। শুরুতে পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টি (এম—এল) এবং পরবর্তীতে বাংলাদেশের সাম্যবাদী দল (এম—এল)’র সক্রিয় কর্মী হন। সেই থেকে মৃত্যু পর্যন্ত  কখনো গোপনে কখনো প্রকাশ্যে, সকল প্রকার লোভ লালসার উর্ধ্বে থেকে একজন নিবেদিতপ্রাণ কমরেড হিসাবে রাজনৈতিক তৎপরতা চালিয়ে যান।

কমরেড হানিফের মৃত্যুতে বাংলাদেশের সাম্যবাদী দল (এম—এল)’র সাধারণ সম্পাদক ও সাবেক শিল্পমন্ত্রী জননেতা কমরেড দিলীপ বড়ুয়া গভীর শোক প্রকাশ করে বলেন, তাঁর মৃত্যুতে সাম্যবাদী দল গভীর ভাবে শোকাহত। তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আমাদের সমবেদনা, গভীর শ্রদ্ধা ও লাল সালাম জানাই।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com