1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে ফার কেমিক্যাল সপ্তাহের প্রথম কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে গ্লোবাল ইন্স্যুরেন্স সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং সিনিয়র সাংবাদিক নুরুল হাসান খান এর মৃত্যুতে ইআরএফ’র শোক গাইবান্ধায় বিজের ক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোগ ঋণ কার্যক্রমের উদ্বোধন কুমিল্লা সিটি কর্পোরেশনের সরকারি কাজে বাধা দেওয়ায় ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড কিকস্টার্ট ৩.০ বিজয়ীদের পুরস্কার প্রদানে আইডিএলসি’র জমকালো আয়োজন নবীনগরে শ্রেষ্ঠ মৎস্যচাষী পুরুষ্কার পেলেন উদ্যোক্তা মনির হোসেন দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র স্থানান্তরিত বারিধারা শাখার উদ্বোধন বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সরকারের প্রতি অ্যামচেমের আহ্বান সংস্কার কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব

আল-মদিনা ফার্মার ওয়েব শো আজ

  • আপডেট : রবিবার, ২০ মার্চ, ২০২২, ১১.০৩ এএম
  • ২৭০ Time View

পুঁজিবাজারে আসছে এসএমই খাতের কোম্পানি আল-মদিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। কোম্পানিটি যোগ্য বিনিয়োগকারী অফারের (কিউআইও) মাধ্যমে বুক-বিল্ডিং পদ্ধতিতে বাজার থেকে ৫ কোটি টাকা সংগ্রহ করবে। এ লক্ষ্যে আজ রোববার (২০ মার্চ) বিকালে আনলাইনে কোম্পানিটি একটি ওয়েব শোর আয়োজন করেছে।

সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

পুঁজিবাজার থেকে উত্তোলন করা অর্থ কোম্পানিটি তার ব্যবসা সম্প্রসারণ, আংশিক ব্যাংক ঋণ পরিশোধ ও কিউআইও এর কাজে ব্যয় করবে। বাজার থেকে অর্থ সংগ্রহ করার পরবর্তী ২৪ মাসের মধ্যে এই পরিকল্পনার বাস্তবায়ন শেষ করা হবে।

২০০৬ সালে প্রতিষ্ঠিত আল-মদিনা ফার্মাসিউটিক্যালস ২০০৭ সালে বাণিজ্যিক উৎপাদন শুরু করে। গাজীপুরে অবস্থিত কোম্পানির কারখানায় বর্তমানে ১৫০টিরও বেশি ধরনের ভেটেরিনারি ওষুধ উৎপাদন হয়। এছাড়াও কোম্পানিটি মানুষের চিকিৎসায় ব্যবহৃত বিভিন্ন ধরনের ওষুধ আমদানি ও বিপণন করে থাকে।

২০২০-২১ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩৩ টাকা ৯৯ পয়সা। আগের বছর ইপিএস ছিল ৩৪ টাকা ৯২ পয়সা। তার আগের তিন বছর অবশ্য টানা লোকসান করেছে কোম্পানিটি।

৩০ জুন, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১১ টাকা ৬২ পয়সা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড এবং ইসি সিকিউরিটিজ লিমিটেড।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com