1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
Title :
বিআরবি হসপিটালস লিমিটেড-এ মেডিকেল জার্নাল HEALTH+ এর মোড়ক উন্মোচন হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি এবি ব্যাংকের স্থানান্তরিত জিঞ্জিরা শাখার উদ্বোধন কক্সবাজারের পেকুয়ায় ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর নতুন শাখার উদ্বোধন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ভৈরবে পুকুরে গোসলে নেমে বৃদ্ধের মৃত্যু উপায় এবং স্প্লিটপে-এর কৌশলগত অংশীদারিত্ব: বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি পরিশোধ হবে আরও সহজ ব্যাংকিং বিভাগের দায়-সম্পদ ৪.২৬ লাখ কোটি, আমানত ১.১৮ লাখ কোটি ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ, জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে তারেক রহমান ৬৪ জেলার সার চাহিদার শতভাগ বরাদ্দ, আগাম আমদানি-মজুতের পরিকল্পনা

শ্রীলংকার মূল্যস্ফীতি কমেছে প্রায় ৬৭ শতাংশ

  • আপডেট : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩, ১১.০৫ এএম
  • ২৯৬ Time View

দেউলিয়া হতে চলা শ্রীলংকায় গত বছরের সেপ্টেম্বরে মূল্যস্ফীতি ছিল ৬৯ দশমিক ৮ শতাংশ। কিন্তু বছর ঘুরতেই দেশটির অর্থনীতিতে অস্বাভাবিক পরিবর্তন এসেছে। গত জুলাইয়ে দেশটির মূল্যস্ফীতির হার ছিল ৪ দশমিক ৬ শতাংশ। আগস্টে তা আরও কমে ২ দশমিক ১ শতাংশে নেমে এসেছে। অর্থাৎ এক বছরের মাথায় মূল্যস্ফীতি ৬৭ শতাংশীয় পয়েন্ট কমিয়ে এনেছে দেশটি।

দেশটির সংবাদমাধ্যমের ভাষ্য অনুযায়ী, শ্রীলংকায় এখন খাদ্যপণ্যেরও দাম কমতির দিকে। গত আগস্টে দেশটিতে খাদ্যপণ্যের দাম কমেছে ৫ দশমিক ৪ শতাংশ। জুলাইয়ে এ হার ছিল ২ দশমিক ৫ শতাংশ। খাদ্যদ্রব্য ছাড়া অন্যান্য পণ্যের দাম আগস্টে ৯ শতাংশ কমেছে। জুলাইয়ে এ হার ছিল ১০ দশমিক ৯ শতাংশ।

সম্প্রতি শ্রীলংকার প্রেসিডেন্সিয়াল মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ নিয়ে কথা বলেন দেশটির ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী রঞ্জিত সিয়ামবালাপিটিয়া। তিনি জানান, ২০২২ সালের প্রথম ও দ্বিতীয় প্রান্তিক শেষে গড় মূল্যস্ফীতি ছিল ৬৬ দশমিক ৭ শতাংশ। ২০২৩ সালের একই সময়ে তা ৪ দশমিক ৬ শতাংশে নেমে এসেছিল।

দেশটির কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত এক বছরে শ্রীলংকার কেন্দ্রীয় ব্যাংক বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১ দশমিক ৮ বিলিয়ন ডলার থেকে বাড়িয়ে ৩ দশমিক ৮ বিলিয়ন ডলারে উন্নীত করতে সমর্থ হয়েছে।

২০২২ সালের আগস্টে প্রতি ডলারের বিপরীতে বিনিময় হার ছিল ৩৬১ লংকান রুপি। চলতি পঞ্জিকাবর্ষের আগস্টে এসে প্রতি ডলারের বিপরীতে বিনিময় মূল্য দাঁড়িয়েছে ৩২১ লংকান রুপিতে।

বৈদেশিক মুদ্রা আয়ের বড় উৎস পর্যটন খাত থেকেও আয় বেড়েছে। ২০২২ সালে দেশটিতে আগত পর্যটকের সংখ্যা ছিল ৪ লাখ ৯৬ হাজার ৪৩০। চলতি বছরের প্রথম দুই প্রান্তিকেই তা ৯ লাখ ৪ হাজার ছাড়িয়েছে। গত বছর খাতটি থেকে ৮৩ কোটি ২৬ লাখ ডলার আয় করেছে শ্রীলংকা। চলতি বছরের প্রথম ছয় মাসে এর পরিমাণ দাঁড়িয়েছে ১৩০ কোটি ৪৫ লাখ ডলারে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com