1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
Title :
বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের এগিয়ে আসার আহ্বান ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি নভোএয়ারের সকল ফ্লাইটে আইএফআইসি ব্যাংকের কার্ডে ১০% ছাড় এবং 0% ইএমআই সুবিধা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে দুই সভাপতি প্রার্থীর হাড্ডা হাড্ডি লড়াই কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি

হোয়াটসঅ্যাপে নতুন ফিচার

  • আপডেট : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩, ৫.০০ পিএম
  • ২২৯ Time View

ব্যক্তিগত কিংবা প্রাতিষ্ঠানিকসহ বিভিন্ন প্রয়োজনে বিশ্বজুড়ে ব্যবহৃত হচ্ছে হোয়াটসঅ্যাপ। প্রতিদিন বাড়ছে এর ব্যবহারকারীর সংখ্যা। হোয়াটসঅ্যাপের মাধ্যমে আয় বাড়াতে নতুন নতুন ফিচার যুক্ত করা হচ্ছে। এবার কেনাকাটার জন্য মেটা ভেরিফায়েড ব্যবস্থা চালু করা হয়েছে।

মেটা মালিকানাধীন জনপ্রিয় এই মেসেজিং প্ল্যাটফর্মটি ব্যবহারকারীদের চ্যাট অভিজ্ঞতা উন্নত করার লক্ষ্যে বেশ কয়েকটি নতুন ফিচারের ঘোষণা দিয়েছে। এর মধ্যে অন্যতম, ‘ফ্লোস’ ফিচার। এই ফিচারের সুবাদে হোয়াটসঅ্যাপে জরুরি কেনাকাটা করতে পারবেন ব্যবহারকারী। ট্রেনের টিকিট বাছাই, খাবার অর্ডার দেওয়া এবং কোনো অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন।

হোয়াটসঅ্যাপ একটি ব্লগ পোস্টে জানিয়েছে, ব্যবহারকারীরা তাদের কার্টে আইটেম যোগ করতে পারেন। এরপর সমর্থিত ইউপিআই অ্যাপ, ডেবিট ও ক্রেডিট কার্ড এবং আরো অনেক মাধ্যম থেকে তাদের পছন্দের পদ্ধতি ব্যবহার করে অর্থ প্রদান করতে পারবেন।

কেনাকাটার এ সুবিধায় অ্যাকাউন্টে সাপোর্ট পেতে ব্যবসা প্রতিষ্ঠানগুলো মেটার ভেরিফায়েড ব্যাজের জন্য সাইনআপ করতে পারবে। মেটা ভেরিফায়েড অতিরিক্ত প্রিমিয়াম ফিচারসহ একটি কাস্টম হোয়াটসঅ্যাপ পেজ তৈরি করা যাবে।

এটি মাল্টি-ডিভাইস সমর্থন যুক্ত। যাতে একাধিক গ্রাহক প্রতিক্রিয়া জানাতে পারেন। হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে জানানো হয়, ‘আমরা ভবিষ্যতে হোয়াটসঅ্যাপ বিজনেস প্ল্যাটফর্মে বড় পরিসরে ব্যবসার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার আগে বিজনেস অ্যাপ ব্যবহার করে ছোট ব্যবসার সঙ্গে মেটা ভেরিফাই করার পরীক্ষা শুরু করব।’

তবে এখনো ফিচারটি সবার জন্য দেওয়া হয়নি। শিগগিরই সুবিধাটি সকলের জন্য উন্মুক্ত করা হবে বলে হোয়াটসঅ্যাপ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com