1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

পুতিনকে ‘দ্বিতীয় হিটলার’ বললেন জেলেনস্কি!

  • আপডেট : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩, ১১.০৫ এএম
  • ২৭০ Time View

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘দ্বিতীয় হিটলার’ বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এছাড়াও পুতিন তৃতীয় যুদ্ধ শুরু করতে পারেন বলেও সতর্ক করেন তিনি।

নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন টেলিভিশন সিবিএসের সঙ্গে এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, ‘ইউক্রেন হেরে গেলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে। রুশরা যদি পোল্যান্ড পৌঁছে, এরপর কী হবে? তৃতীয় বিশ্বযুদ্ধ!’

জেলেনস্কি আরও বলেন, ‘বিশ্ববাসীর কাছে সব সম্মান খুইয়েছে রাশিয়া। বারবার পুতিনকে নির্বাচিত করে দ্বিতীয় হিটলার তৈরি করেছে দেশটি।’

তিনি আরও বলেন, ‘আমরা পেছনে ফিরে যেতে পরব না। তবে চাইলেই এখনই সব বন্ধ করতে পারি।’

প্রায় ২৫ বছরে ধরে রাশিয়া শাসন করছেন পুতিন। এর মধ্যে চার বছর তিনি প্রধানমন্ত্রী হিসেবে নিয়োজিত ছিলেন। 

ইউক্রেনের গণমাধ্যমে প্রায়ই এডলফ হিটলারের সঙ্গে তুলনা করে পুতিনকে ‘পুতলার’ বলে সম্বোধন করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি জার্মানির নেতা ছিলেন এডলফ হিটলার।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com