1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

তুরস্কে বিনিয়োগে আগ্রহী আলিবাবা

  • আপডেট : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩, ১০.৪৯ এএম
  • ৩০২ Time View

তুরস্কে ২০০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা করছে চীনা ই-কমার্স জায়ান্ট আলিবাবা গ্রুপ হোল্ডিং লিমিটেড। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে এ কথা জানিয়েছে আলিবাবার প্রেসিডেন্ট মাইকেল ইভান্স।

কোম্পানির তুর্কি ইউনিটের বিবৃতিতে বলা হয়েছে, আলিবাবার প্রেসিডেন্ট মাইকেল ইভান্স এরদোগানের সঙ্গে বৈঠকে বিনিয়োগের কথা জানিয়েছেন। তবে ঠিক কবে নাগাদ বিনিয়োগ করা হবে তা নির্দিষ্ট করে বলা হয়নি।

বিবৃবিতে বলা হয়েছে, বেঠকে ইভান্স তুর্কি প্রেসিডেন্টকে জানিয়েছেন, দেশটির সবচেয়ে পরিচিত ই-কমার্স প্লাটফর্মগুলোর মধ্যে অন্যতম ট্রেন্ডিওলের মাধ্যমে তুরস্কে আলীবাবা এরই মধ্যে ১৪০ কোটি ডলার বিনিয়োগ করেছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন এরদোগান। ট্রেন্ডিওলের প্রেসিডেন্ট ক্যাগ্লায়ান সেটিনও এরদোগানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেটিন বলেছেন, ইভান্স তার নতুন বিনিয়োগ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন। যার মধ্যে আঙ্কারায় একটি ডাটা সেন্টার ও একটি লজিস্টিক সেন্টার এবং ইস্তানবুল বিমানবন্দরে রফতানি অপারেশন কেন্দ্রে বিনিয়োগ করবেন।

-রয়টার্স

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com