1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

বীমার আওতায় আসতে চান সরকারি কর্মচারীরা

  • আপডেট : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩, ১০.৫৮ এএম
  • ৪৩০ Time View

বীমার আওতায় আসতে চান সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। বীমা সেবার আওতায় আসতে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অধীনে একটি বীমা কোম্পানি গঠনের বিষয়েও মতামত চাওয়া হচ্ছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের পত্রের আলোকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদেরকে বীমা সেবার আওতায় আনয়নের লক্ষ্যে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অধীনে একটি বীমা কোম্পানি গঠনের বিষয়ে মতামত আগামী ১৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখের মধ্যে এ বিভাগে (ই-মেইল: dsadmin@tmed.gov.bd) প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এর আগে বোর্ডের ৩৫ তম সভায় এ সংক্রান্ত একটি সিদ্ধান্ত হয়। তৎকালীন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক ওই সভায় বলেন, প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টার নির্দেশনার ২০১৫ সালের ডিসেম্বর মাসে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সরকারি কর্মচারীদের জন্য একটি যৌথবীমার প্রস্তাব তৈরি করে।

প্রস্তাবটি মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট থিমেটিক গ্রুপে আলোচিত হয় এবং এ প্রস্তাবের উপর মতামতসহ ১২ জানুয়ারি ২০১৬ তারিখ জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ২০১৬ সালের ২ জানুয়ারি এ বিষয়ে কর্মচারী কল্যাণ বোর্ডের মতামত চাওয়া হয়। বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড কর্তৃক মতামত প্রস্তুত করে ৫ এপ্রিল ২০১৬ তারিখ জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়।

পরবর্তীতে ২০১৮ সালে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের সম্মেলনে মুক্ত আলোচনায় সরকারি কর্মচারীদের স্বাস্থ্যবীমার আওতায় আনার বিষয়টি উত্থাপিত হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com